ITC - Enduring Value Sunrise Pure Masala

Mahila Durga Puja Committee

Serampore, Hooghly

বাঙালি ভোজনরসিক, তাই দুর্গোৎসবে মায়ের ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুজোটি মহিলা-পরিচালিত হওয়ায় পুজোর ক'দিন আমরা একটু বেশিই স্বাদে-আহ্লাদে মেতে উঠি।
অষ্টমীর ভোগ বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এদিন মাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, শাকের ঘণ্ট, ঝাল আলুর দম, পোলাও, শাহী পনির, চাটনি ও পরমান্ন নিবেদন করা হয়। সদস্যদের বাড়িতেও মাটির হাঁড়িতে ভোগ পৌঁছায়, যার মেনুতে থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, শাকের ঘণ্ট, আলুর দম, খেজুর-আমসত্ত্বের চাটনি ও মায়ের পরমান্ন। পাচকের হাতের জাদুতে অষ্টমীর দুপুরটা একদম জমে ওঠে!
নবমীর দিন খিচুড়ি ভোগের সাথে মায়ের জন্য পুঁইশাক ও পলতা দিয়ে তৈরি একটি বিশেষ পদ নিবেদন করতে হয়। প্রতিদিন সন্ধ্যায় মায়ের ভোগে থাকে লুচি, বেগুনভাজা, আলুর দম, মোহনভোগ এবং বিভিন্ন রকমের মিষ্টান্ন।
দশমীতে ঘরের মেয়ে উমাকে বিদায় জানানোর পালা। তাই বিদায়বেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘরোয়া খাবার হিসেবে পান্তা ভাত ও কচুর শাক দিয়ে মায়ের ভোগ সাজানো হয়। এভাবেই বোধন থেকে বিসর্জন পর্যন্ত পাড়ার সকলে মিলে আমরা স্বাদের উৎসবে মেতে উঠি।

Puja voting code
SUN0248
WhatsApp VOTE SUN0248 to +91 91470 77170
Live rank #30 139 votes
Vote on WhatsApp