Yaubagosthi Boys Club
Khanakul, Hooghly
দুর্গাপূজার ভোগ ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ
খানাকুল যুবগোষ্ঠী ক্লাবের দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলন ও সম্প্রীতির উৎসব। আমাদের পূজায় ভোগের বিশেষ গুরুত্ব রয়েছে। অষ্টমীর দিন দেবীকে লুচি, তরকারি ও সুজির হালুয়া নিবেদন করা হয়। নবমীর ভোগে থাকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পটল ভাজা এবং চাটনি। সন্ধিপূজাতেও খিচুড়ি, বাঁধাকপির তরকারি, নানা ভাজাভুজি ও চাটনি নিবেদন করা হয়।
বিশিষ্ট ব্রাহ্মণ রাঁধুনিরা এই ভোগ রান্না করলেও স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে সাহায্য করেন। পূজার প্রতিটি কাজেই, বিশেষত মহিলাদের আলপনা দেওয়া বা পূজার উপকরণ সংগ্রহে সক্রিয় অংশগ্রহণ থাকে।
পূজার চারটে দিন স্থানীয়রা আপনজনের মতো ক্লাবের সদস্যদের সাথে মিলেমিশে থাকেন। অষ্টমী ও নবমীতে স্থানীয়দের জন্য মধ্যাহ্নভোজে ভোগ বিতরণের ব্যবস্থা থাকে, যেখানে ছোট-বড় সকলে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শ্রম ও ভালোবাসায় পারস্পরিক সৌহার্দ্য বাড়ে এবং পূজামণ্ডপ সকলের প্রকৃত মিলনস্থল ও আনন্দের কেন্দ্র হয়ে ওঠে।
যুবগোষ্ঠী ক্লাব খানাকুল, হুগলি রেজিঃ নং - 1/SL/83520 সময়: 12:29 PM আকাশ পাল 8942947119