Jangipara Reliance Club
Jangipara, Hooghly
Amader pujo 28 bochor e porlo, Jangipara Reliance Club
ভোগ
অষ্টমীর দুপুরে জাঙ্গীপাড়া ডি.এন. স্কুলের মাঠে রিলায়েন্স ক্লাবের ভোগের লাইন।
হাঁড়িতে খিচুড়ি ফুটছে, কিন্তু স্বাদ আসছে না। নতুন ঠাকুরের হাত কাঁপছে। ক্লাবের ছেলেরা চিন্তিত।
তখন সরমা পিসি এগিয়ে এলো। ব্যাগ থেকে বের করলো সানরাইজ গুঁড়ো মশলা।
"এক চিমটে দে, দেখ জাদু," বলল পিসি।
মশলা পড়তেই হাঁড়ি থেকে এমন গন্ধ বেরলো যে পুরো প্যান্ডেল থমকে গেল।
ভোগ বিতরণ শুরু হলো। খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি। যে খাচ্ছে, সেই বলছে - "এবারের ভোগটা যেন মায়ের হাতের মতো।"
ছোট্ট টুকাই দু-বার ভোগ নিয়ে এসে পিসিকে জিজ্ঞেস করলো, "কি দিলে গো?"
পিসি হেসে বললো, "মশলা তো সানরাইজের, কিন্তু মনটা আমাদের ২৮ বছরের।"
ঢাকের আওয়াজে মিশে গেল ভোগের গন্ধ।REVSIED VERSION - আমাদের পুজো ২৮ বছরে পড়ল— জাঙ্গীপাড়া রিলায়েন্স ক্লাব।
অষ্টমীর দুপুরে জাঙ্গীপাড়া ডি.এন. স্কুলের মাঠে রিলায়েন্স ক্লাবের ভোগের লাইন। হাঁড়িতে খিচুড়ি ফুটছে, কিন্তু ঠিক স্বাদ আসছে না। রাঁধুনি নতুন, তাই ভয়ে তার হাত কাঁপছে আর ক্লাবের ছেলেরা চিন্তিত।
এমন সময় সরমা পিসি এগিয়ে এলেন। নিজের ব্যাগ থেকে বের করলেন 'সানরাইজ' গুঁড়ো মশলা। "এক চিমটে দে, দ্যাখ জাদু," বললেন পিসি। মশলা পড়তেই হাঁড়ি থেকে এমন সুগন্ধ বেরোল যে পুরো প্যান্ডেল থমকে গেল।
এরপর ভোগ বিতরণ শুরু হলো। পাতে খিচুড়ি, বেগুন ভাজা আর চাটনি। যে-ই খাচ্ছে, সে-ই তৃপ্তি করে বলছে— "এবারের ভোগটা যেন একদম মায়ের হাতের মতো!" ছোট্ট টুকাই দু-বার ভোগ নিয়ে এসে পিসিকে জিজ্ঞেস করল, "কী দিলে গো?" পিসি হেসে বললেন, "মশলা তো সানরাইজের, কিন্তু মনটা আমাদের ২৮ বছরের।"
ঢাকের আওয়াজের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেল ভোগের সুঘ্রাণ।