Baidhyabati Badamtala Sarbojonin Durgotsab
Baidhyabati, Hooghly
বাদামতলা সার্বজনীন শারদ উৎসব সমিতি - ৮৩ বছরে পদার্পণ
৮৩ বছর ধরে আমাদের এই পুজো নিছক কোনো পুজো নয়, এটি পাড়াবাসীর মহামিলন উৎসব, যার প্রাণভ্রমরা হলো মায়ের ভোগ।
সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন নিষ্ঠাভরে মায়ের ভোগ রান্না হয়। আয়োজনে থাকে গরম খিচুড়ির সাথে ৯ রকমের ভাজা, মুচমুচে বেগুনি, লাবড়া, ফুলকপি ও পনিরের তরকারি। এছাড়াও থাকে লুচি, আলুর দম, ৫ রকমের ভাজা, সুজি এবং শেষ পাতে অমৃতসমান পায়েস। প্রতিদিন অন্তত ১০০০ মানুষ বসে ভোগ খান এবং পরিবারের জন্যও বাড়িতে নিয়ে যান।
মহাষ্টমীতে আমাদের বিশেষ আকর্ষণ ও গর্বের আয়োজন 'মালসা ভোগ'। সেদিনের মেনুতে থাকে পোলাও, লুচি, আলুর দম, ৫ রকমের ভাজা, সুজি, পনিরের তরকারি এবং রাজভোগ। সেদিনও ১০০০-এর বেশি মানুষ একসঙ্গে মাটিতে বসে মায়ের আশীর্বাদস্বরূপ এই প্রসাদ গ্রহণ করেন।
এখানে ঠাকুরমশাই থেকে শুরু করে পাড়ার ছোট ছেলে—সবাই একাত্ম হয়ে যায়। কেউ সবজি কাটে, কেউ পাত পাড়ে, আবার কেউ হাসিমুখে ভোগ পরিবেশন করে। মায়ের এই ভোগের সঙ্গেই মিশে আছে আমাদের ৮৩ বছরের ভালোবাসা, যা আজও সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে।