ITC - Enduring Value Sunrise Pure Masala

Chandani Amra Sobai Durgotsab Committee

Baidaybati, Hooghly

আশ্বিনের শারদ প্রাতে দেবীপক্ষে চাঁপদানী মুখার্জি গলির "আমরা সবাই দুর্গোৎসব কমিটি"-তে মায়ের আগমন ঘটে। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া এই বারোয়ারি পুজোয় এলাকাবাসী প্রবল উৎসাহে দেবীর আরাধনা করেন। মনসামঙ্গলের রীতি অনুযায়ী মায়ের অন্নভোগে খিচুড়ি, পোলাও ও পরমান্ন বাধ্যতামূলক; আর শীতল ভোগে থাকে লুচি, ভাজাভুজি, আলুর দম, সুজির পায়েস ও নারকেল নাড়ু।
সপ্তমী ও অষ্টমীর অন্নভোগ: গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাত রকম ভাজা, ফুলকপির ডালনা, পনিরের পদ ও নানা মিষ্টান্ন।
সন্ধিপুজোর ভোগ: লুচি, আলুর দম, নয় রকম ভাজা, চন্দ্রপুলি ও নারকেল নাড়ু।
নবমীর মহাপ্রসাদ: সাদা ভাত, ঘি, আলু ভাতে, শুক্তো, থোড়ের ঘণ্ট, ভুনিখিচুড়ি, লাবড়া, নয় ভাজা, বাসন্তী পোলাও, আলুর দম ও পরমান্ন। কয়েক কুইন্টাল তৈরি হওয়া এই ভোগ সকলের মধ্যে বিতরণ করা হয়।
ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও ধূপদীপে মঙ্গল আরতির সাথে ধ্বনিত হয়— "যা দেবি সর্বভুতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ"। এভাবেই প্রাণের উমাকে ভোগ নিবেদনের মাধ্যমে কমিটির প্রত্যেকে পরম আনন্দ ও আত্মার শান্তি লাভ করেন।

Puja voting code
SUN0236
WhatsApp VOTE SUN0236 to +91 91470 77170
Live rank #350 0 votes
Vote on WhatsApp