ITC - Enduring Value Sunrise Pure Masala

Panchyabharati Club

Balurghat, Dakshin Dinajpur

"বালুরঘাটের প্রাচ্যভারতী ক্লাবের দুর্গাপূজা এ বছর আশিতম বর্ষে পদার্পণ করেছে। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা আন্দোলনের গৌরবগাথা। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন ক্লাবের বহু তরুণ সদস্য। সেই চেতনার ধারায় স্বাধীনতা সংগ্রামী প্রয়াত রাধামোহন মোহান্তের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ক্লাব; সূচিত হয় দুর্গারাধনা। আজও তিথি-নক্ষত্র মেনে নিয়মনিষ্ঠায় অটুট সেই পরম্পরা।
একদা বিদ্যুৎহীন শহরে হ্যাজাকের আলোয়, ক্লাবঘরে বেঞ্চ পেতে সপ্তমী থেকে নবমী সকলকে পাত পেড়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হতো। গরুর গাড়িতে আশপাশের গ্রাম থেকে প্রতিমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের রাতের আহারও ছিল এই ভোগ। সেই স্বাদ ও মিলনের স্মৃতি আজও সজীব।
ঐতিহ্য ধরে রেখে জেলার সুগন্ধি চিনিআতপ চাল ও ডালে প্রায় চার কুইন্টাল খিচুড়ি রান্না হয়। বর্তমানে শতাধিক মানুষের মধ্যে মাটির হাঁড়ি ও ফয়েল প্যাকেটে প্রসাদ বিতরণ করা হয়। অষ্টমীর বিপুল চাহিদা মেটাতে এলাকাবাসীর অনুরোধ অনুযায়ী তালিকা করে বাড়িতেও পৌঁছে দেওয়া হয় ভোগ।
"

Puja voting code
SUN0224
WhatsApp VOTE SUN0224 to +91 91470 77170
Live rank #4 485 votes
Vote on WhatsApp