Kanchanpur Durgapuja Committee
Mejia, Bankura
"বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় আমাদের কাঞ্চনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার সপ্তম বর্ষে পদার্পণ করল। আমাদের জাগ্রত মায়ের পুজোয় ষষ্ঠী থেকে বিজয়া দশমী—এই দিনগুলিতে গ্রামের মা-বোনেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ভোগের আয়োজন করেন। পুজোর প্রতিটি কাজে তাঁদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।
মেয়েদের পাশাপাশি ছেলেরাও মায়ের ব্রত রাখেন। পুজো শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ফুল-প্রসাদ মুখে দিয়ে ও জল পানের মাধ্যমে তাঁরা ব্রত ভঙ্গ করেন। আমাদের পুজোয় প্রতিদিন নিরামিষ খাবারের আয়োজন থাকে। সপ্তমীতে চিঁড়ে, গুড় ও কলা দিয়ে ভোগ দেওয়া হয়। নবমীতে থাকে মিষ্টি, চিঁড়ে, মুড়কি, দই এবং ফল। এছাড়া নবমীতে বিশেষ খিচুড়ি ভোগ বিতরণ করা হয়, যা আমাদের ও আশেপাশের গ্রামের মানুষ অত্যন্ত তৃপ্তির সঙ্গে গ্রহণ করেন। মায়ের সুস্বাদু ভোগের কথা সকলেরই খুব ভালো করে জানা।
"