Gangajal Ghati Sarbojonin Durgapuja Committe
Gangajalghati, Bankura
"বাঁকুড়ার গঙ্গাজলঘাটী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৫৩তম বর্ষে পদার্পণ করল। সুদীর্ঘ এই সময়ে গ্রামবাসীদের উচ্ছ্বাস ও আবেগ কেবলই বেড়েছে। পুজোর তিন মাস আগে গ্রামের হরি মন্দির প্রাঙ্গণে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৮ থেকে ৮০—সবাই হাসিমুখে নিজেদের দায়িত্ব ভাগ করে নেন। একদল অনুদান সংগ্রহে বেরোয়, অন্যদল প্যান্ডেল ও পুজোর তদারকি করে। দিনশেষে ছোট ক্লাবঘরে মিটিংয়ের ফাঁকে বসে চপ-মুড়ির আসর। সবার নিঃস্বার্থ অংশগ্রহণে পুজোর আনন্দ দ্বিগুণ হয়।
বাঁকুড়া জেলার ঐতিহ্য স্মরণে এবারের থিম ""টেরাকোটা""। বহু বছরের প্রথা মেনে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির বাড়িতেই ভোগের সমস্ত আয়োজন হয়। সপ্তমীতে খিচুড়ি ও ভাজাভুজি; অষ্টমীতে লুচি, সুজি, মিষ্টি ও ছানা এবং নবমীতে ফের খিচুড়ি ও ভাজাভুজি ভোগ নিবেদন করা হয়। মাতৃদর্শন ও প্রসাদ নিতে প্রতিবেশী গ্রামের মানুষজনও আসেন। দশমীতে মহিলাদের সিঁদুর খেলা চোখে পড়ার মতো। বিসর্জনের আবেগঘন মুহূর্তে তরুণ-তরুণী থেকে বয়োজ্যেষ্ঠ—সবার মুখেই ধ্বনিত হয়, ""আসছে বছর আবার হবে""।
গঙ্গাজলঘাটী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, গঙ্গাজলঘাটী, বাঁকুড়া।
"