ITC - Enduring Value Sunrise Pure Masala

Rabindrasarani Sarbajanin Durga Utsob Committee

Bankura, Bankura

বাঁকুড়ার রবীন্দ্র সরণি সর্বজনীন দুর্গোৎসব কমিটি ১৯৪৯ সালে পাড়ার কিছু উৎসাহী মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে সমাজে ঐক্য ও সাংস্কৃতিক চেতনার প্রসারে গড়ে ওঠা এই উৎসব আজও পল্লীবাসীরা সযত্নে ধরে রেখেছেন। অগণিত মানুষের অংশগ্রহণে এটি আজ জেলার অন্যতম জনপ্রিয় পুজো।
এ বছর আমাদের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করল। জেলাবাসীর জন্য আমাদের এবারের বিশেষ চমকপ্রদ থিম: "মাতৃরূপেণ সংস্কৃতা"।
মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে একজন মায়ের দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ এবং তাকে তিলে তিলে বড় করে তোলার জীবনসংগ্রাম। যা আমাদের পরিমার্জিত করে, বাঁচতে ও মিশতে শেখায়, তা-ই সংস্কৃতি। সনাতন দর্শনে মা যেমন সৃষ্টির উৎস, শক্তির রূপ ও পরম আশ্রয়, মানবসভ্যতায় সংস্কৃতিও ঠিক সেই মায়ের ভূমিকাই পালন করে। মা যেমন সন্তানকে লালন-পালন করেন, সংস্কৃতিও সমাজকে সেভাবেই লালন করে। তাই সংস্কৃতি কেবল বিনোদন নয়, আদতে তা ‘মাতৃরূপা’।
মণ্ডপের বাইরে যতই আনন্দ-হুল্লোড় থাকুক না কেন, মণ্ডপের ভিতরে রবীন্দ্র সরণি পুজো কমিটির ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও নিয়ম, তিথি ও নিষ্ঠা সহকারে পূজার্চনা সম্পন্ন হবে। এই ভাবনার মধ্য দিয়েই এবারের থিমটি আমরা ফুটিয়ে তুলব।

Puja voting code
SUN0211
WhatsApp VOTE SUN0211 to +91 91470 77170
Live rank #343 0 votes
Vote on WhatsApp