ITC - Enduring Value Sunrise Pure Masala

Dasherbandh Sarbojonin Durga Utsab Committee.

Bankura, Bankura

সপ্তমীর সকালে দেবীকে ফলমূল ও মিষ্টি নিবেদন করা হয়।দশেরবাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর ৪৭তম বর্ষে পদার্পণ করল। আমাদের এবারের থিম— 'বার্তার বিবর্তন'।
৪৭ বছরের ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও মহানবমীতে অন্নভোগের আয়োজন করা হয়েছে। নবমীর বিশেষ ভোগে থাকছে পোলাও, নয় রকম ভাজা, লুচি, আলুর দম, পায়েস ও মিষ্টি। অন্যদিকে, অষ্টমঙ্গলার দিন খাওয়ানো হয় খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, আলুর দম, পায়েস ও মিষ্টি। এই মহাভোজের প্রতিটি পদ সুস্বাদু করে তুলতে রান্নায় ব্যবহার করা হয় 'সানরাইজ মশলা'।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যাঁদের মনস্কামনা বা ইচ্ছে পূরণ হয়েছে, মূলত তাঁদের উদ্যোগেই এই অন্নভোগের সম্পূর্ণ আয়োজন করা হয়। দীর্ঘ ৪৭ বছর ধরে আমাদের পুজোয় ভোগের এই পবিত্র নিয়ম নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে।
এবারের দুর্গোৎসবে দশেরবাঁধ পুজো কমিটির মণ্ডপে এসে মা দুর্গাকে দর্শন করার জন্য আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাই।
ধন্যবাদান্তে, দশেরবাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

Puja voting code
SUN0210
WhatsApp VOTE SUN0210 to +91 91470 77170
Live rank #336 0 votes
Vote on WhatsApp