Udichi Unnayani Sarbajanin Durga Utsab Committee
Bankura, Bankura
"উদীচী সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের নিয়ে গড়ে ওঠা আমাদের পাড়ায় বিগত ২৪ বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল; এ বছর তা ২৪তম বর্ষে পদার্পণ করল।
পল্লীবাসীদের নিজস্ব খরচে, আধুনিকতার বাহুল্য বর্জন করে সম্পূর্ণ সাবেকিয়ানার মধ্য দিয়ে আমাদের পুজো অনুষ্ঠিত হয়। জাতি-ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, সাঁওতাল, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসায় একসঙ্গে আনন্দে মেতে ওঠেন।
সপ্তমীতে ঘটস্থাপনের পর নিষ্ঠাভরে ব্রাহ্মণ পুরোহিত দ্বারা পূজার্চনা হয়। প্রতিদিন সন্ধ্যায় পাড়ার ছেলেমেয়ে ও বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এক মিলনক্ষেত্রে পরিণত হয়। পুজোর দিনগুলিতে 'কমন কিচেন'-এর মাধ্যমে ভাববিনিময় ও সকলের খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়। বহিরাগত দর্শনার্থীদের জন্যও খাবারের আয়োজন থাকে। ঢাক ও মাইকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। ষষ্ঠীতে পুজোর উদ্বোধন করতে আসেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান এবং আইসি সাহেব।
আগামী বছর ২৫ বছর পূর্তি উপলক্ষে আরও জাঁকজমকপূর্ণভাবে মায়ের আরাধনা হবে, এই আশা রেখেই বক্তব্য শেষ করছি।
বিনীত, মধুসূদন মণ্ডল উদীচী, প্রতাপবাগান, বাঁকুড়া
"