Balsi Sarbojanin
Balsi, Bankura
**প্রধান ভোগ:** খিচুড়ি, বেগুন ভাজা, সুজির হালুয়া, পায়েস, অন্যান্য রকমারি ভাজা ও মিষ্টি।আমাদের পূজা কমিটির নাম 'বালসী ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন' (বালসী বারাসত মোড়, বাঁকুড়া)। প্রতি বছরের মতো এবারও আমরা ১৫তম বর্ষের সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করেছি, যা সম্পূর্ণ ষোলোআনা বাঙালিয়ানায় পরিপূর্ণ। উৎসবের দিনগুলোতে আমাদের মণ্ডপে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
পূজার উদ্বোধনের দিন আমরা বস্ত্র বিতরণ করি এবং উৎসবের প্রতিটি দিন আমাদের মঞ্চ নানা রুচিসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর থাকে। এর পাশাপাশি ছোটদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সরকারি সচেতনতামূলক কর্মসূচির আয়োজনও আমরা করে থাকি। প্রতি বছরের মতো এবারও আমরা নরনারায়ণ সেবায় ব্রতী হয়েছি। আমাদের এবারের পূজার বিশেষ থিম হলো— 'কেদারনাথ মন্দির'।