ITC - Enduring Value Sunrise Pure Masala

New Nabajagaran Sangha

Agartala, West Tripura

দুর্গাপূজার নবমী দিনটা রান্নার দিক থেকে সবচেয়ে স্পেশাল। অষ্টমী পর্যন্ত অনেক বাড়িতে নিরামিষ খাওয়া হলেও, নবমীর দিন থেকেই আমিষের অনুমতি মেলে - তাই এই দিনটার রান্নায় একটা উৎসবের আমেজ থাকে।
নবমীর জন্য ২ রকম মেনু খুব জনপ্রিয়:
১. সাবেকি নিরামিষ ভোগ স্টাইল (অনেক বাড়িতে এখনো এটাই হয়): নবমীর সকাল মানেই ফুলকো লুচি , ছোলার ডাল, বেগুন ভাজা / আলুর দম, একটু মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, নিরামিষের মধ্যে রাজা ফুলকপির রোস্ট বা ধোঁকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি টমেটো খেজুরের চাটনি আর শেষ পাতে রসগোল্লা।
২. নবমী স্পেশাল আমিষ ভোজ):এটাই এখন বেশিরভাগ বাড়িতে হয়। কষিয়ে রান্না করা পোলাও / ফ্রায়েড রাইস আর ঝাল ঝাল কালো কালো মটন কষা । যারা মটন খান না তাদের জন্য লুচি আর চিকেন কষা, আজকাল নবমীতে বিরিয়ানিও খুব চলছে।
নবমীর দিনের কিছু টিপস: ১.নবমীর রান্না একটু দেরিতে শুরু করাই ভালো, কারণ সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোনো থাকে। ২. মটন বা চিকেন আগের দিন ম্যারিনেট করে রাখলে নবমীর দিন সকালে সময় বাঁচবে আর টেস্টও ভালো হবে। ৩. একসাথে অনেক রান্না না করে ২-৩টে স্পেশাল পদ করুন, যেমন – পোলাও, মটন কষা, চাটনি। তাতেই জমে যাবে।

Puja voting code
SUN0207
WhatsApp VOTE SUN0207 to +91 91470 77170
Live rank #338 0 votes
Vote on WhatsApp