ITC - Enduring Value Sunrise Pure Masala

Maitrya Club

Khajuri, Purba Medinipur

শিল্ল্যাবেড়িয়া মৈত্রী ক্লাবের ব্যবস্থাপনায় শারদীয়া দুর্গাপূজা ২০২৬, ১৬-১০-২০২৬ থেকে ২১-১০-২০২৬ পর্যন্ত ষষ্ঠী থেকে দশমী পাঁচদিন ধরে অনুষ্ঠিত হবে। এই সময় মায়ের কাছে বিভিন্নভাবে ভোগ নিবেদন করে ভক্তমণ্ডলীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
মহাসপ্তমীতে থাকবে বিভিন্ন ফল, সুজি, মালপুয়া, নির্জলা দই, ক্ষীর, ছানা, মাখন, ছোলা সেদ্ধ, আলু-কলা ভাজা ও পায়েসের হালুয়া। সন্ধ্যা ৬টা থেকে ভোগ বিতরণ করা হবে।
মহাঅষ্টমীতে ১৫-২০ রকম ফল, ক্ষীর, ছানা, মাখন, দধি, হালুয়া, লুচি, সুজি, ছোলা সেদ্ধ, আলুভাজা ও খিচুড়ি নিবেদন করা হবে। সন্ধিপূজায় ১০৮টি কলা ও ১০৮টি মাখার সন্দেশসহ প্রসাদ নিবেদন করা হবে। সন্ধ্যা ৬টা থেকে এক হাজার ভক্তের মধ্যে অষ্টমী ও সন্ধি প্রসাদ বিতরণ করা হবে।
মহানবমীতে বিভিন্ন ফল, লুচি, সুজি, হালুয়া, চালের পায়েস, ক্ষীর, ছানা, মাখা, দই, আলু-কলা ভাজা, মুগসেদ্ধ, ছোলাসেদ্ধ, মটরসেদ্ধ, পটলভাজা, নারকেল সন্দেশ ও খিচুড়ি পরিবেশন করা হবে। পুজোর পরে চার থেকে পাঁচ হাজার ভক্তকে কলাপাতায় ভোগ বিতরণ করা হবে।
দশমীতে অপরাজিতা পূজার পর চিড়া-দই, বুন্দিয়া, রসগোল্লা, জিলাপি ও নারকেল সন্দেশ দিয়ে প্রসাদ তৈরি করে পাঁচশ থেকে এক হাজার জনকে বিতরণ করা হবে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ ভোগ গ্রহণ করবেন।

Puja voting code
SUN0200
WhatsApp VOTE SUN0200 to +91 91470 77170
Live rank #334 0 votes
Vote on WhatsApp