Fakirpur Bariyari Puja Committee
Saherabazer, Purba Bardhaman
শরৎ এলো, মেঘ সরলো, নীল আকাশ হাসে,
কাশফুল দোলে মাঠে মাঠে, শিউলি ঘাসে ঘাসে।
ঢ্যাং কুরাকুর বাজলো ঢাক, ফকিরপুরে সাড়া,
সার্বজনীন মণ্ডপ সাজে, আলোয় আলোয় ভরা।
ষষ্ঠীতে মা এলেন ঘরে, মুকুট মাথায় পরে,
সপ্তমীতে অঞ্জলি দিই, ভক্তি মন ভরে |
অষ্টমীতে ধুনুচি নাচ, ধোঁয়ার আঁধারির খেলা
নবমীতে মানুষের ঢল; নানা রঙের মেলা।
ছোট্ট খোকা নতুন জামা, বেলুন নিয়ে হাতে,
দাদুর মুখে গল্প শোনা; দিনে হোক বা রাতে ।
ফুচকা, ঘুগনি, পাপড় ভাজা, মেলায় মজা ভারি,
মায়ের হাসি মুখ আর মিষ্টির মস্ত হাঁড়ি ।
ঢাকের তালে কোমর দোলে, সবার প্রাণে সুখ,
মায়ের আলোয় মুছে যায়, যত ছিল দুখ।
দশমীতে সিঁদুর খেলা, চোখে জলের ধারা,
মা বলেন, আসবো আবার, থকিস না মন মরা ।