ITC - Enduring Value Sunrise Pure Masala

Choto Kairapur Sarbojonin Durga Utshab

Polempur, Purba Bardhaman

রায়না থানার হিজলনা অঞ্চলের ছোটকয়রাপুরের দুর্গাপূজা নিছক ধর্মীয় উৎসব নয়—এ আমাদের শিকড়ের টান, স্মৃতির উত্তরাধিকার, আবেগ আর প্রজন্মান্তরে বহমান ভালোবাসার এক পবিত্র পরম্পরা।
জমিদারি আমল থেকেই গাঙ্গুলী বাড়িতে মাতৃআরাধনার প্রচলন ছিল। একসময় সেই পুজো বন্ধ হয়ে গেলে গ্রামবাসীর মনে নেমে আসে গভীর শূন্যতা। সেই অভাব পূরণে ১৯৫৭ খ্রিস্টাব্দে ভূতনাথ নো, কালীপদ পাল, কৃষ্ণপদ পাল ও কমলাকান্ত ভট্টাচার্যের উদ্যোগে তালপাতার ছোট্ট মণ্ডপে, মশালের আলোয় নতুন করে শুরু হয় মায়ের আরাধনা। সেদিনের সেই ক্ষীণ আলোকশিখাই আজ ৬৯ বছরের ঐতিহ্যে উজ্জ্বল দীপমালা। সময়ের সঙ্গে মণ্ডপ বদলেছে, এসেছে আলোকসজ্জা, বেড়েছে আয়োজন; কিন্তু অমলিন রয়েছে মায়ের প্রতি মানুষের অকৃত্রিম ভক্তি।
ষষ্ঠী থেকে নবমী—খিচুড়ি, ডাল, ভাজা, লাবড়া, পায়েস, মিষ্টি ও ফলের নৈবেদ্যের সঙ্গে মায়ের চরণে নিবেদিত হয় হৃদয়ের ভালোবাসা। প্রসাদ ভাগ করে নেওয়ার মুহূর্তে মন্দিরপ্রাঙ্গণ যেন হয়ে ওঠে এক বৃহৎ পরিবারের মিলনাঙ্গন।
বিজয়ার বিষণ্ণ বিদায়ে সকলের একান্ত প্রার্থনা—“মা, আমাদের গ্রামকে সুখে-শান্তিতে রেখো, সকলের মঙ্গল করো; আবার এসো আমাদের মাঝে।”
অতীতের স্মৃতি, বর্তমানের আনন্দ আর আগামীর অঙ্গীকারে ছোটকয়রাপুরের এই মাতৃআরাধনার পরম্পরা যুগ যুগ ধরে অম্লান থাকুক।

Puja voting code
SUN0196
WhatsApp VOTE SUN0196 to +91 91470 77170
Live rank #327 0 votes
Vote on WhatsApp