Sonapalashi Yubo Sangha
Kurmun, Purba Bardhaman
সোনাপলাসী যুব সংঘ আয়োজিত দূর্গাপূজা শুধু একটি সার্বজনীন উৎসব-ই নয়, এটি সর্বার্থেই এক প্রাণের উৎসব যার প্রধান আকর্ষণ হলো মহাঅষ্টমীর দুপুরের মহাভোগ, যা গোটা পাড়ার মানুষের পারস্পরিক মিলনের প্রধান আকর্ষণ । প্রতি বছর এই মহাভোগ রান্নার আয়োজন করা হয় সোনাপলাশী যুব সংঘের তরফ থেকে |প্রতি বছর অষ্টমীর দিন আমাদের পাড়ার কোনো বাড়িতেই হাঁড়ি করে না । ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে একমহা একান্নবর্তী পরিবারের ন্যায় বসে গ্রহণ করে এই মহাভোগ। সোনাপলাশী যুব সংঘ ক্লাবের ছেলেরা এই
মহাভোগ পৌঁছে দেয় সোনাপলাশী গ্রামের প্রতিটি বাড়িতে , এমনকি অনেক ক্ষেত্রে দূরের আত্মীয়-স্বজনদের কাছেও।
এই মহা ভোগের অনন্য স্বাদের রহস্য হল আমাদের গ্রাম, সোনাপলাশীর মানুষজনদের অকৃত্রিম ভালোবাসা এবং অটল বিশ্বাস। আর এই ঐতিহ্যবাহী রান্নার স্বাদকে মহিমান্বিত করে তুলতে প্রতি বছর ব্যবহার করা হয় অসাধারণ স্বাদে ও গুনে ভরা Sunrise গুঁড়ো মশলা, যার সুগন্ধ ও নির্ভেজাল অনুপাতিক মিশ্রণ আমাদের এই মহাভোগ রান্নায় নিয়ে আসে স্বাদে, গন্ধে অতুলনীয় সেই চিরদিনের বাঙালীর অবহমানকালের ঐতিহ্য ।
সবার বাড়িতে ভোগ বিতরনের এই প্রয়াস প্রকারান্তে সবার ঘরে ঘরে আনন্দময়ীর আশীর্বাদ পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টা মাত্র । তাই Sunrise মসলায় রান্না করা মহাঅষ্টমীর এই মহাভোগ শুধু মহাপ্রসাদ নয়,এই মহাভোগ হলো অজস্ৰ মানুষের আন্তরিকতা, আবেগ, আর শুভ কামনায় মেশানো বাঙালীর এক চির চেনা ঐতিহ্য ||