ITC - Enduring Value Sunrise Pure Masala

Student Club Sarbojanin Durgotsab Committee (Organisation By Ladies)

Kharagpur, Paschim Medinipur

সে অনেক দিনের কথা। তখন আমরা নিতান্তই ছোট। মহালয়ার চণ্ডীপাঠ কানে এলেই মন উচাটন—পাড়ার সার্বজনীন পুজোমণ্ডপে শুরু হয়ে যেত আমাদের নিত্য আনাগোনা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বোল আর ধূপ-ধুনোর সুবাসে চারদিক যখন উৎসবমুখর, তখনও আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অষ্টমী-নবমীর মহাভোগ।
সে আয়োজন যেন এক মহাযজ্ঞ! মণ্ডপের অদূরে মাটি খুঁড়ে তৈরি হতো উনুন। বাবা-জেঠুরা বস্তা ভরে বাজার আনতেন, মা-কাকিমারা সপ্তমীর রাত থেকেই বসতেন সবজি কাটতে। ব্যানার্জি-জেঠুর তদারকিতে ব্রাহ্মণ রাঁধুনিদের হাতে প্রস্তুত হতো অন্ন, পাঁচরকম ভাজা, ডাল, দু’রকম তরকারি, চাটনি, পায়েস, দই ও মিষ্টি। পিতলের থালা-বাটিতে সাজিয়ে সেই ব্যঞ্জনসম্ভার নিবেদিত হতো মায়ের চরণে। অষ্টমী-নবমীতে পাড়ার কোনো বাড়িতেই রান্না হতো না; শতরঞ্জির উপর সারি-সারি পাত পেড়ে সকলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করতেন—সে ছিল অনাবিল আনন্দের মিলনমেলা।
সময় বদলেছে; মণ্ডপ, প্রতিমা ও আয়োজনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। আগে বাটা মশলা ও ঘানির তেলে রান্না হতো, এখন সেই জায়গা নিয়েছে সানরাইজের তেল-মশলা। তবু অটুট রয়েছে ভোগের ঐতিহ্য—পাড়ার গণ্ডি ছাড়িয়ে সকলের জন্য আজও যার দ্বার সাদরে উন্মুক্ত।

Puja voting code
SUN0163
WhatsApp VOTE SUN0163 to +91 91470 77170
Live rank #36 122 votes
Vote on WhatsApp