ITC - Enduring Value Sunrise Pure Masala

Agrband Shutahata Sarbojanin Durgotsab

Humgar, Paschim Medinipur

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ মহাপ্রসাদ বা ভোগ বিতরণ। দেবীর চরণে নিবেদিত এই অন্ন কেবল প্রসাদ নয়—এর সঙ্গে মিশে থাকে উৎসবের আনন্দ, আবেগ ও মিলনের সুর। ষষ্ঠী থেকে দশমী, প্রতিদিনই পূজামণ্ডপে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস কিংবা লুচি-সুজির ভোগের আয়োজন হয়। সানরাইজ গুঁড়ো মসলার ছোঁয়ায় সেই ভোগ হয়ে ওঠে আরও সুস্বাদু ও সুবাসিত; তার মনভোলানো ঘ্রাণ পুজোর দিনগুলিকে ভরিয়ে তোলে এক অনির্বচনীয় উৎসব-আমেজে।
এই ভোগের আসল মাধুর্য্ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্রের ভেদ ভুলে সকলেই এক পঙ্‌ক্তিতে প্রসাদ গ্রহণ করেন—গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য আবহ। রান্নার জোগাড়, তরকারি কাটা, ভোগ পরিবেশন থেকে শৃঙ্খলা রক্ষা—প্রতিটি কাজে পাড়ার আট থেকে আশি কাঁধে কাঁধ মিলিয়ে হয়ে ওঠেন উৎসবের আপনজন।
কমিটির সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের এই আন্তরিক যোগদানই পুজোকে করে তোলে প্রকৃত অর্থে সার্বজনীন ।
আগরবাঁধের দুর্গোৎসব তাই নিছক ধর্মীয় আচার নয়; ভোগ বিতরণের এই চিরাচরিত পরম্পরায় তা হয়ে ওঠে মানবিকতা, সাম্য, সম্প্রীতি ও ঐক্যের এক মহামিলন স্থান।

Puja voting code
SUN0160
WhatsApp VOTE SUN0160 to +91 91470 77170
Live rank #103 28 votes
Vote on WhatsApp