Jotghanashyam Jaleswar Sarbajanin Durgotsav
Goura, Paschim Medinipur
শরতের কাশ বনে দোলা দিল হাওয়া,
মা দুর্গার আগমনে পূর্ণ মনের চাওয়া।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর মহকুমা জুড়ে,
জোতঘনশ্যামের মাটির গন্ধে বাতাস যায় ভরে।
'জলেশ্বর সার্বজনীন বাইশ বছর মান,
গ্রামবাসীর মিলনক্ষেত্র পুজো-তেই বাঁধা প্রাণ।
প্রথম বছর থেকেই এক অভিনব ধারা,
যে ঐতিহ্যে মেতে; মানুষ আত্মহারা।
দ্বারে দ্বারে গিয়ে নেওয়া এক মুঠো চাল-ডাল,
ভালোবাসার রেশম সুতায় বাঁধা প্রতিটি সকাল।
চাষি ভাইয়ের সাধ্যমতো ক্ষেতের ফসল দানে,
ভোগের প্রসাদ অমৃত হয় গুন্ এবং মানে ।
Sunrise এর মসলার গুন্ আর মায়ের আশীর্বাদ,
অপূর্ব হয় সকল খাবার, ভোগ মহাপ্রসাদ ।