Bhagabantapur Babosaye Somitee
Chandrakona Town, Paschim Medinipur
২০২৬ - এ ভগবন্তপুর ব্যবসায়ী সমিতির দুর্গাপূজায় ;
মা আসছেন এ প্রাঙ্গনে মোদের প্রার্থনায়।
ষষ্ঠীতে আসছেন মা ,বোধন বেলতলায় ;
ভোগের জন্য নৈবেদ্য তায় ফল, মিষ্ট আর হাসির অছিলায় ।
সপ্তামীতে নবপত্রিকা কালা বৌয়ের স্নান;
মা আসছেন ঘটকে - ভোগের আয়োজন নানান।
আতপ চাল ,মিষ্টি ,সঙ্গে লুচি সুজি ,দধি - খির, ছানার সন্দেশ;
খৈ এর তিলের আর নারকেল নাড়ু এই নিয়ে আরতী পরিবেশ |
অষ্টমীতে অঞ্জলীর থাকছে নানাবিধ আয়োজন ৷
মিষ্টি পোলাউ দুধের ক্ষীর দই আর ছানা ৷
পরে আছে সন্ধিপূজা আয়োজন;
লুচি সন্দেশ ,সুজিপুরি ,মুগের পালোউ, সন্দেশ ,দধি লাড্ডু তে হয় সন্ধি পূজার সমাপন৷
সন্ধ্যার প্রসাদে থাকছে মুরকি বাতাসা ভিন্ন স্বাদের লাড্ডুর ও আয়োজন ।
সকালে নবমীর মহাস্নান ʼচন্ডীপাঠ ,পূজা ভোগের শুরু বেশ;
থাকছে নানা রকমের ফল লুচি সন্দেশ ,দধি ছানা, ক্ষীর নাডু দরবেশ ।
পরের দিন আসে দশমীর তিথি, বিদায় বেলার শুরে ;
তাই মায়ের জন্য শেষ দিনে থাকে দধিকর্মা মুড়কি গুড় আর চিড়ে ।