ITC - Enduring Value Sunrise Pure Masala

Enathpur Sarbajanin Durgatsab

Bagdubi, Paschim Medinipur

২৯তম বর্ষে এনায়েতপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রাণ মহানবমীর মায়ের ভোগ। এই একটি দিনে জাতপাত, ধনী-দরিদ্রের ভেদরেখা মুছে পাড়ার সকলেই মিলিত হন এক আনন্দযজ্ঞে।
নবমীর সকাল থেকেই মণ্ডপসংলগ্ন মাঠে শুরু হয় মহাআয়োজন। মা-মাসিমারা দল বেঁধে আনাজ কাটেন, ছেলেমেয়েরা হাত লাগায় রান্নার তদারকিতে। সকলের আন্তরিকতায় তৈরি হয় মায়ের অমৃতভোগ—গোবিন্দভোগ চালের খিচুড়ি, হরেক আনাজের ছ্যাঁচড়া, টমেটো-খেজুরের চাটনি, মচমচে পাঁপড়, ঘন ক্ষীরের পায়েস আর মিষ্টি।
এই রান্নার স্বাদে বিশেষ মাত্রা যোগ করে সানরাইজ মশলা। পাড়ার জেঠিমা-মাসিমাদের কথায়, “সানরাইজের খাঁটি মশলা ছাড়া ভোগের আসল স্বাদই আসে না।” খিচুড়িতে জিরেগুঁড়ো, ছ্যাঁচড়ায় সবজি মশলা, পাঁচফোড়ন ও শাহী গরমমশলার ছোঁয়া পড়তেই সুবাসে ম-ম করে চারপাশ।
দুপুরে মায়ের চরণে ভোগ নিবেদনের পর শুরু হয় প্রসাদ বিতরণ। আট থেকে আশি, কাঁধে কাঁধ মিলিয়ে পরম যত্নে হাজারো মানুষের পাতে তুলে দেন অন্নপ্রসাদ। নিষ্ঠা, শ্রম, স্বাদ আর সম্প্রীতির এই মিলনেই এনায়েতপুরের পুজো হয়ে ওঠে সত্যিকারের মহামিলন।
এনায়েতপুর সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে “… তাই-সবারে করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ"।

Puja voting code
SUN0152
WhatsApp VOTE SUN0152 to +91 91470 77170
Live rank #307 0 votes
Vote on WhatsApp