ITC - Enduring Value Sunrise Pure Masala

Pandavesawar Namu Paraadibasi Binda

Pandavesawar, Paschim Bardhaman

৭ এপ্রিল ২০১৭—পশ্চিম বর্ধমান জেলা মানচিত্রে আত্মপ্রকাশের দিনেই বীজ বোনা হয়েছিল আমাদের স্বপ্নের পুজোর। নামুপাড়ায় আগে তিনটি বাড়ির দুর্গাপুজো থাকলেও আচার-নিয়মের গণ্ডিতে সর্বসাধারণের প্রাণখোলা অংশগ্রহণের অবকাশ ছিল সীমিত। ঠাকুর দেখা যেত, কিন্তু পুজোকে যেন আপন করে ছোঁয়া যেত না। তাই পাড়ার মানুষের আকাঙ্ক্ষা ছিল এক মুক্ত, সর্বজনীন উৎসবাঙ্গনের।
১৪ এপ্রিল, পয়লা বৈশাখের শুভক্ষণে শিশু-কিশোর, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ—সকলের উপস্থিতিতে বসে ঐতিহাসিক সভা। সর্বসম্মত সিদ্ধান্তে জন্ম নেয় ‘পান্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ দুর্গোৎসব কমিটি’—সবার পুজো, পাড়ার পুজো, প্রাণের পুজো।
রথযাত্রার পুণ্যতিথিতে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয় পথচলা। মণ্ডপের জন্য নির্ধারিত আগাছাভরা, এবড়োখেবড়ো পতিত জমি ছোট-বড় সকলে হাতে হাত মিলিয়ে পরিষ্কার ও সমতল করেন। সেই সম্মিলিত শ্রমেই গড়ে ওঠে উৎসবের প্রথম আঙিনা।
প্রথম বছরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মতিথিতে স্বামী সত্যানন্দজী মহারাজের হাত ধরে ‘সহজপাঠ’ থিমে মণ্ডপের শুভ উদ্বোধন হয়।
আজ সেই যাত্রা দশম বর্ষের দোরগোড়ায়। সকলের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদে এবারের বিশেষ নিবেদন—‘পবিত্র হিংলাজ মন্দির’। এক দশকের এই পথচলা আসলে ঐক্য, অংশগ্রহণ আর সম্মিলিত স্বপ্নেরই জয়গাথা। জয় মা দুর্গা।

Puja voting code
SUN0150
WhatsApp VOTE SUN0150 to +91 91470 77170
Live rank #141 20 votes
Vote on WhatsApp