ITC - Enduring Value Sunrise Pure Masala

Marconi Dakshin Pally Durgapuja Committee

Durgapur, Paschim Bardhaman

দুর্গাপুর বি-জোনের গণ্ডি ছাড়িয়ে সমগ্র শহর তথা পশ্চিম বর্ধমানের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন মার্কনী দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গাপুজো। প্যান্ডেল, প্রতিমা, আলোর রোশনাই কিংবা মন্ত্রোচ্চারণেই এর পরিচয় সীমাবদ্ধ নয়। নান্দনিক সৌকর্য, ত্রুটিহীন ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব আয়োজন, অভিনব মণ্ডপসজ্জা ও প্রতিমা নির্মাণ এবং সুশৃঙ্খল দর্শনার্থী নিয়ন্ত্রণে এই পুজো দীর্ঘদিন ধরে নিজস্ব স্বাতন্ত্র্য গড়ে তুলেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সম্প্রীতি ও সমন্বয়ের আবহে উৎসবের দিনগুলিতে মণ্ডপপ্রাঙ্গণ হয়ে ওঠে মহামিলনের তীর্থক্ষেত্র।
মাতৃ-আরাধনার কয়েকটি দিন দুর্গাপুর বি-জোনের মার্কনী দক্ষিণপল্লীর মায়ের ভোগের আয়োজন ও প্রসাদ বিতরণে থাকে বিশেষ বৈশিষ্ট । ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজোর নির্ঘণ্ট মেনে দায়িত্বপ্রাপ্ত নারী ও পুরুষ সদস্যরা স্নানান্তে শুদ্ধবস্ত্রে প্রতিদিন ভিন্ন ভিন্ন ভোগ প্রস্তুত করেন। সঙ্গে থাকে ফলমূল ও মিষ্টান্ন। সযত্নে থালায় সাজানো সেই নৈবেদ্য দেবীর সম্মুখে রেখে মন্ত্রোচ্চারণের মাধ্যমে নিবেদন করা হয়।
পুজো শেষে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সেই ভোগ মহাপ্রসাদ হয়ে পৌঁছে যায় উপস্থিত সদস্য ও দর্শনার্থীদের হাতে। নারী-পুরুষ সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে প্রসাদ বিতরণের এই পর্বও হয়ে ওঠে উৎসবের এক অনন্য অনুষঙ্গ।
তাই মার্কনী দক্ষিণপল্লীর মাতৃভোগ শুধু নৈবেদ্য নয়—এ শুদ্ধাচার, সম্মিলিত সেবা, সম্প্রীতি ও সর্বজনীন উৎসবভাবনার এক স্নিগ্ধ প্রকাশ।

Puja voting code
SUN0143
WhatsApp VOTE SUN0143 to +91 91470 77170
Live rank #75 58 votes
Vote on WhatsApp