ITC - Enduring Value Sunrise Pure Masala

Nabaron Club

Durgapur, Paschim Bardhaman

দুর্গাপুজোর ভোগ কেবল ধর্মীয় আচার কিংবা দেবীর উদ্দেশে নিবেদিত অন্ন নয়—এ বাঙালির শারদোৎসবের আনন্দ, আবেগ ও চিরায়ত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। পুজোর চার দিন দেবীকে নিবেদন করা হয় নানা স্বাদের ভোগ, যা পরে মহাপ্রসাদ হয়ে পৌঁছে যায় ভক্তদের হাতে। সেই স্বাদ ও সুবাসেই যেন আরও মধুর হয়ে ওঠে পুজোর স্মৃতি।
মহাষ্টমী ও মহানবমীতে ভোগের আয়োজন পায় বিশেষ মাত্রা। সনাতনী ভোগের প্রধান আকর্ষণ খিচুড়ি, পাঁচমিশালি সবজি ও চাটনি। সঙ্গে থাকে বেগুন, আলু, পটল, উচ্ছে, মূলো, বরবটি, বড়ি, কুমড়ো ও কাঁচকলার নানা ভাজা। দেবীর পাতে নিবেদিত হয় পায়েস, লুচি, সুজি এবং হরেক রকম মিষ্টান্ন। আমাদের ভোগের নিজস্ব বৈশিষ্ট্য—রান্নায় Sunrise মশলার ব্যবহার, যা চিরচেনা স্বাদ ও সুবাসে যোগ করে বিশেষ মাত্রা।
তবে এই ভোগের আসল মাহাত্ম্য নিহিত তার সাম্যের বার্তায়। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সকলে একই পঙ্‌ক্তিতে বসে পরম তৃপ্তিতে মহাপ্রসাদ গ্রহণ করেন। মণ্ডপের এই পঙ্‌ক্তিভোজন হয়ে ওঠে বাঙালির মিলন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য প্রতিচ্ছবি।
তাই দুর্গাপুজোর ভোগ নিছক রসনাতৃপ্তি নয়—এ ভক্তি, ভালোবাসা, ঐতিহ্য ও সম্প্রীতির এক পরম উৎসব।

Puja voting code
SUN0142
WhatsApp VOTE SUN0142 to +91 91470 77170
Live rank #38 113 votes
Vote on WhatsApp