Sabujpally Durga Puja Committee
Asansol, Paschim Bardhaman
দুর্গাপূজায় ভোগের গল্প ও সাধারণ মানুষের অংশগ্রহণ
আমাদের পুজো ১৯ বছর নিষ্ঠা ও আনন্দের সঙ্গে অতিবাহিত করেছে। এই বছর পুজো ২০তম বছরে পদার্পণ করছে। একটি ছোট্ট পাড়ায় যখন মা দুর্গার পুজো শুরু হয়, তখন কয়েকজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এগিয়ে এসেছিলেন। তাঁদের শ্রম, সময় ও আর্থিক সহযোগিতা ছাড়া এই মন্দির ও পুজোকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, মানুষও অনেক কিছু ভুলে যায়। কিন্তু মায়ের অশেষ কৃপা এবং কয়েকজনের নিরলস পরিশ্রমে আমরা বাইরে থেকে কোনো চাঁদা সংগ্রহ না করেও আগামী দিনের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পেরেছি। একজন দানশীল মানুষ এবং বিগত মুখ্যমন্ত্রীর পুজো ফান্ডের সহযোগিতা ছাড়া আর কোনো বাইরের আদায় নেই।
এ বছরও আমরা সুন্দরভাবে মায়ের আরাধনা করব। আমাদের ছোট্ট পাড়ার ৯০টি পরিবার দুর্গাপুজোর চারটি দিন একসঙ্গে মিলেমিশে থাকি। প্রতিদিন দুই বেলা ভোগ ও প্রসাদের আয়োজন থাকে। গত কয়েক বছর ধরে সানরাইজ মশলা নানা ভাবে আমাদের পাশে রয়েছে। তাই ভোগ রান্নার মশলার কথা আলাদাভাবে ভাবতে হয় না।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আমাদের কাছে ভক্তি, মিলন, সহযোগিতা ও ভালোবাসার উৎসব। এই ভোগের আয়োজনে সকল পরিবারের অংশগ্রহণ আমাদের উৎসবকে আরও আনন্দময়, সুন্দর এবং স্মরণীয় করে তোলে।