Mira Roy Para Shibtola Baroari
Plassey, Nadia
শরতের সোনাঝরা রোদ মীরা রায়পাড়ার প্রাচীন বুড়ো শিবতলার বটের ঝুরি ভেদ করে মণ্ডপের উঠোনে নেমে আসে। বাতাসে শিউলির সুবাস, ঢাকের ছন্দ; অথচ বারোয়ারির আসল প্রাণ যেন মণ্ডপের জাঁকজমকে নয়, পেছনের উঠোনে কাঠের উনুন ঘিরে।
সকাল থেকেই গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের আর Sunrise মসলার সুবাসে চারদিক মাতোয়ারা। Sunrise এর খাঁটি ঘিয়ে কাজু-কিশমিশ ভাজার ঘ্রাণে গোটা রায়পাড়া যেন এক উঠোনে এসে মেশে। অষ্টমীর আরতি শেষ হতেই একই লাল কুর্তি পরা ক্লাবের ছেলেরা শালপাতা ও মাটির গ্লাস সাজায়; বড়রা বালতি হাতে পরিবেশনে, বয়োজ্যেষ্ঠরা সস্নেহে তদারকিতে।
পাঁচ থেকে পঁচাশি—সকলেই পাশাপাশি মাটিতে বসেন। শালপাতায় ধোঁয়া-ওঠা সোনালি খিচুড়ি, গরম লাবড়া আর টকটকে টমেটোর চাটনি পড়তেই সুমন্ত জ্যাঠার মুখে তৃপ্তির হাসি; চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে তার|
সন্ধ্যা নামতেই শিবতলার বটগাছ জুড়ে জ্বলে ওঠে নরম আলোর মালা। ধুনুচির ধোঁয়া আর ঢাকের আওয়াজে মিশে রয় তৃপ্ত মানুষের হাসি। মীরা রায় পাড়া বুড়ো শিব তলা বারোয়ারীর মায়ের ভোগ শুধু প্রসাদ নয়, এ যেন পাড়ার মানুষগুলোকে এক সুতোয় বেঁধে রাখার এক অমলিন মায়ার বন্ধন।