ITC - Enduring Value Sunrise Pure Masala

Maheshpur Majherpara Baroari

Koruigachi, Nadia

অষ্টমীর সকাল। ঢাকের তালে মুখর গোটা পাড়া। অঞ্জলি শেষ হতেই মণ্ডপের পিছন থেকে ভেসে আসে ভোগের উষ্ণ, মনকাড়া সুবাস। খিচুড়ির পাশে লাবড়া, বেগুনভাজা, চাটনি আর পায়েস, সব থরে থরে সাজানো । প্রসাদের অপেক্ষায় সারিবদ্ধ মানুষ।
ভাবতে অবাকই লাগে যে সাধারণ কিছু খাদ্যবস্তু কি অদ্ভুত এক মায়াবলে হয় মহাপ্রসাদ । তখনি দেখি সেই একই প্রশ্ন এক ছোট মেয়ের তার মায়ের কাছে ! সে নির্মল সরলতায় জানতে ছয় - " মা দুগ্গা ও কি আমাদের মতো খিচুড়ি খায় ?" তার মা গতাকে বোঝায় যে তিনি খেলে তবে এই তা প্রসাদ হয় ।
তখন অনুভব করলাম যে ভোগ নিছক আহার নয়—এ মায়ের আশীর্বাদমাখা মহাপ্রসাদ, যেখানে মুছে যায় সমস্ত ভেদাভেদ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে একই পঙ্‌ক্তিতে মাটিতে বসে একই খিচুড়ির স্বাদে ভাগ করে নেন উৎসবের আনন্দ। পরিচিত-অপরিচিতের দূরত্বও সেখানে মিলিয়ে যায় এক অনাবিল আপনত্বে।
তখন মনে হয়, ওই এক থালা ভোগেই যেন ধরা থাকে দুর্গাপুজোর সমস্ত ভক্তি, ভালোবাসা, সাম্য, সম্প্রীতি আর মিলনের চিরন্তন আনন্দ।

Puja voting code
SUN0121
WhatsApp VOTE SUN0121 to +91 91470 77170
Live rank #299 0 votes
Vote on WhatsApp