ITC - Enduring Value Sunrise Pure Masala

Chapra Sribas Polly Barowari

Chapra, Nadia

নদিয়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চাপড়া শ্রীবাস পল্লী বারোয়ারি। বছরভর নামসংকীর্তন, জন্মাষ্টমী, কালীপূজা ও সরস্বতীপূজার আয়োজন হলেও শারদীয় দুর্গোৎসবই এখানে সর্বাধিক জাঁকজমকে উদ্‌যাপিত হয়। দূরদূরান্তের অসংখ্য দর্শনার্থীর সমাগমে তখন বারোয়ারি প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণের মিলনক্ষেত্র।
মহাষ্টমীতে ভক্তরা মায়ের চরণে অর্পণের জন্য ভোগের ডালা নিয়ে আসেন। ফলমূল, লুচি, সন্দেশ ও বত্রিশ রকম ব্যঞ্জনে সেজে ওঠে মাতৃভোগ। ঢাকের বোল ও বাজির শব্দে মুখরিত পরিবেশে পূজা-আরতির পর শত শত ভক্ত একযোগে অঞ্জলি দেন; তারপর শুরু হয় প্রসাদ বিতরণ।
মহানবমীর আয়োজন আরও বৈচিত্র্যময়। সুগন্ধি গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে সাতরকম ভাজা ও তেরো ব্যঞ্জন পরম নিষ্ঠায় নিবেদিত হয় মায়ের চরণে। Sunrise মসলায় রাঁধা মায়ের এই মহাপ্রসাদের স্বাদ অনির্বচনীয় হয়ে ওঠে । পূজা সমাপনের পর সেই মহাপ্রসাদ বিতরণ করা হয় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর মধ্যে।
চাপড়া শ্রীবাস পল্লী বারোয়ারির মহাভোগ তাই নিছক ভোগের আয়োজন নয়—এ বহুদিনের ভক্তি, পরম্পরা ও সম্মিলিত আনন্দের এক অনন্য উত্তরাধিকার। মহাষ্টমী ও মহানবমীর এই মহাপ্রসাদের স্বাদ ও মাহাত্ম্যের টানেই আজও দূরদূরান্ত থেকে অগণিত মানুষ ছুটে আসেন মায়ের মণ্ডপে।

Puja voting code
SUN0118
WhatsApp VOTE SUN0118 to +91 91470 77170
Live rank #292 0 votes
Vote on WhatsApp