ITC - Enduring Value Sunrise Pure Masala

L.K.J Sarbojonin Puja Comitte (Manimala)

Chakdaha, Nadia

প্রথম বাঙালির বিলেতযাত্রা থেকে নদিয়ার ইতিহাস কিংবা বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’—বহু স্মৃতিচিহ্ন চাকদহের প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। তবে ১৯৪৭-এর দেশভাগ ও ১৯৭১-এর যুদ্ধের সময় ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল মানুষের বসতিতেই জনপদটি ক্রমে জনবহুল হয়ে ওঠে। তাঁদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠে ক্লাব, শিশু-কিশোরদের মনন ও শরীরচর্চার নানা অঙ্গন। তেমনই এক প্রাণকেন্দ্র চাকদহ মণিমেলা।
শিশু-কিশোর-তরুণ ও প্রতিবেশীদের উৎসাহে মণিমেলার মাঠে এল. কে. জে. সার্বজনীন দুর্গাপূজা কমিটির পরিচালনায় ১৯৮১ সাল থেকে সাড়ম্বরে আয়োজিত হচ্ছে শারদোৎসব। এই উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে মায়ের ভোগ—মঙ্গলকাব্যের যুগ থেকে বাঙালির পূজাচারের এক চিরন্তন অনুষঙ্গ।
সপ্তমী, অষ্টমী ও নবমীতে নির্দিষ্ট রীতি মেনে জগৎমাতাকে নিবেদন করা হয় সম্পূর্ণ নিরামিষ ভোগ। অষ্টমীতে থাকে লুচি, সুজি, পায়েস ও মিষ্টান্ন। নবমীতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ হাজার দর্শনার্থীর মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
মণিমেলার ভোগের সেই চেনা স্বাদ-সুবাস আশপাশের মানুষের কাছে আজও অমোঘ আকর্ষণ। তাই দুর্গাপূজার ভোগ নিছক নৈবেদ্য নয়—এ বাঙালির সামাজিক, পারিবারিক ও মনস্তাত্ত্বিক ইতিহাসের এক সুস্বাদু দলিল।

Puja voting code
SUN0117
WhatsApp VOTE SUN0117 to +91 91470 77170
Live rank #91 42 votes
Vote on WhatsApp