Anandabas Sadhukhan Para Adi Baroari.
Bhaluka Bazar, Nadia
নদিয়ার ভালুকার আনন্দবাস সাধুখাঁ পাড়া আদি বারোয়ারির দুর্গাপূজা ১৯৯৫ সাল থেকে ৩১ বছর ধরে ভক্তি ও সম্প্রীতির আবহে উদ্যাপিত হয়ে আসছে। প্রায় ৪০টি হিন্দু পরিবারের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই শারদোৎসব আমাদের কাছে শুধু মাতৃআরাধনা নয়—এ পাড়ার মানুষের প্রাণের মিলনমেলা।
ষষ্ঠীতে ঢাকের বাদ্য আর আগমনীর সুরে শুরু হয় উৎসব। যুবক-যুবতী, নারী ও কচিকাঁচারা মিলেমিশে সামলান যাবতীয় আয়োজন। সপ্তমীতে ফল ও মিষ্টান্নের নৈবেদ্যের পর মহাষ্টমীতে মায়ের চরণে নিবেদিত হয় গোবিন্দভোগ চালের সুগন্ধি পায়েশ এবং আদা-মুগডালের খিচুড়ি। পাড়ার মহিলারা একত্রে প্রস্তুত করেন খিচুড়ি, ১০৮টি নারকেল, ১০৮টি লুচি, সুজি, পাঁচরকম সবজি ও ভাজা। পূজান্তে সেই মহাপ্রসাদ প্রতিবেশীরা একসঙ্গে গ্রহণ করেন এবং মাটির পাত্রে ভরে দর্শনার্থীদের মধ্যেও বিতরণ করা হয়। এই সমস্ত আয়োজনের নেপথ্যে থেকে যে নিঃশব্দে মায়ের মহাপ্রসাদের মহিমা বর্দ্ধিত করে, সে হলো Sunrise এর মশলা আর খাঁটি সর্ষের তেল ।
সন্ধ্যায় ধুনুচি নাচের পর আবার শুরু হয় প্রসাদ বিতরণ; পাশের গ্রামের দর্শনার্থীরাও তাতে অংশ নেন। মহানবমীতেও সম্মিলিতভাবে ভোগ রান্না ও পঙ্ক্তিভোজনের আয়োজন থাকে।
অবশেষে দশমীতে বাজে বিদায়ের বিষণ্ণ সুর। সিঁদুরখেলার রাঙা আবেগ পেরিয়ে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় আমাদের শারদোৎসব—রেখে যায় মিলন, ভক্তি ও ভালোবাসার অমলিন স্মৃতি।