Dafarpota Paschimpara Baroari
Asannagar, Nadia
দুর্গাপূজা মানেই আনন্দ, উৎসব আর মানুষের মিলন। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দেয় মায়ের ভোগ। খিচুড়ি, লাবড়া, ভাজা, চাটনি ও পায়েসের গন্ধে পূজামণ্ডপ যেন আরও আপন হয়ে ওঠে। মায়ের আশীর্বাদ ধন্য মহাভোগ যখন আবালবৃদ্ধাবণিতা সকলে সম আনন্দে ভাগ করে নেয় , তখন পূর্ণতা পায় আমাদের উদ্যোগ ।
ভোগের আয়োজনে শুধু পূজা কমিটিই নয়, পাড়ার সাধারণ মানুষও আনন্দের সঙ্গে যোগ দেন। কেউ চাল-ডাল, সবজি নিয়ে আসেন, কেউ রান্নায় সাহায্য করেন, আবার কেউ ভোগ পরিবেশন করেন।
ভোগ গ্রহণের সময় ধনী-গরিব, চেনা-অচেনার ভেদ মলিন হয়ে পরে । পাশাপাশি বসে মায়ের প্রসাদ খাওয়ার মাধ্যমে যেন সনাতনের ঐক্য ধারা দেয় ।
শিশুরা মেতে থাকে আনন্দে, তরুণেরা ব্যস্ত থাকে পরিবেশনে, আর বয়স্করা ফিরে পান পুরোনো দিনের স্মৃতি। কারও কাছে ভোগ শুধু প্রসাদ নয়—এটি প্রতিবেশীর সঙ্গে পুনর মিলনের অছিলা, অচেনা মানুষকে আপন করার পরিসর ।
দুর্গাপূজার ভোগ শুধু মাত্র খাদ্য বস্তু নয়; এর মধ্যে রয়েছে ভালোবাসা, সহযোগিতা ও একাত্ম হওয়ার আনন্দ। মায়ের ভোগ আমাদের মনে করিয়ে দেয়—আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।
আসুন, এবারের পূজায় শুধু মায়ের দর্শন নয়—মানুষের পাশে দাঁড়ানোর আনন্দও ভাগ করে নিই। মায়ের ভোগ হোক সবার, উৎসব হোক সবার।