Harda Royel Star Club
Harda, Jhargram
আমাদের পুজোর ভোগের গল্প ও সাধারণ মানুষের অংশগ্রহণ-"পুজোর আসল স্বাদ, সবার সঙ্গে ভাগ করে নেবার আনন্দে ১৭ বছর আমাদের হাড়দা সার্বজনীন দুর্গোৎসব যা হাড়দা রয়েলস্টার ক্লাব দ্বারা পরিচালিত, এই পুজোর মূল আকর্ষণ হল মহানবমীর মায়ের ভোগ, এই সবকটি দিনের জন্য পাড়ার প্ৰতিটি মানুষ জাত-পাত, ধনী-দরিদ্রের ভেদা-ভেদ ভুলে একসঙ্গে মেতে ওঠেন।
নবমীর সকাল থেকে মন্ডপ সংলগ্ন মাঠে শুরু হয় মহাযজ্ঞ, পাড়ার মা-কাকিমারা দল বেঁধে বসেন আনাজ কাটতে। আর ছেলে মেয়েটা হাত লাগায় রান্নার তদারকিতে, সবার আন্তরিক অংশগ্রহণেই তৈরী হয় মায়ের অমৃত ভোগ, প্রতি বর্ষের ন্যায় এবছরেই মেনুতে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, চ্যাঁচড়া, টমেটো খেজুরের চাটনি, মুচমুচে হরেক রকমের আনাজের পাঁপড় আর ঘন ক্ষীরের পায়েস ও মিষ্টি।
এই এলাহী রান্নার আসল রহস্য কিন্তু সানরাইস গুঁড়ো মশলা, রান্নার দায়িত্বে থাকা পাড়ার জ্যেঠিমারা ও কাকিমারা বলেন- সানরাইজের খাঁটি মশলা ছাড়া ভোগের আসল স্বাদই আসে না, খিচুড়িতে সানরাইজ জিরে গুঁড়ো আর ছ্যাঁচড়ায় সানরাইজ সব্জি মশলা, পাঁচ ফোড়ন ও শাহী গরম মশলার ছোঁয়া পড়তেই মন্ডপ ম-ম করে ওঠে।
প্রত্যেকের নিষ্ঠা ও সানরাইজের মশলার জাদুকারি স্বাদের মেলবন্ধনেই আমাদের রয়েল স্টার ক্লাবের পুজো এক মহামিলন উৎসবের রূপ নেয় , "তাই সবারে কারি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রান"।