ITC - Enduring Value Sunrise Pure Masala

Subash Polli Durgapuja Committee

Rajganj, Jalpaiguri

সুভাষপল্লী বাবুপাড়া দূর্গা পূজায় মায়ের ভোগ—স্বাদে নয়, ভালোবাসায় মোড়ানো এটা অনন্য গল্প।
গল্পটা শুরু হয় ঠিক এইভাবেই - দূর্গা পুজো মানেই শুধু মায়ের মণ্ডপ নয় দূর্গা পুজো মানে একসঙ্গে হাসি, আনন্দ, স্মৃতি ও মায়ের বিসর্জনের দুঃখ আপনজন দের সঙ্গে ভালোবাসা ও কষ্ট ভাগ করে নেওয়া। আর সেই ভালোবাসারই এক অপূর্ব নাম হলো — আমাদের সুভাষপল্লী ও বাবুপাড়া মায়ের ভোগ।
বছরের পর বছর ধরে চলে আসছে মায়ের চরণে ভোগ নিবেদনের এই পরম্পরা এবং তার সঙ্গে মিশে আছে আমাদের আবেগ । ভোগের প্রতিটি পদ তৈরি করা হয় অত্যন্ত নিয়ম নিষ্ঠা, ও যত্নসহকারে এবং আমাদের সবার দুর্গা মায়ের প্রতি অগাধ ভক্তি নিয়ে। মায়ের ভোগের রান্নার সুগন্ধে যখন পুজোমণ্ডপ ভরে ওঠে, তখন মনে হয়—এ যেন শুধু ভোগ রান্না নয়, মায়ের প্রতি ভালোবাসা দিয়ে সাজানো এক অনন্য অর্ঘ্য।
ভোগ পাওয়ার অপেক্ষায় থাকা ছোট্ট শিশুর চোখের উৎসুকতা ও আনন্দ, বয়স্কদের মুখে পুরনো দিনের স্মৃতি, আর একসঙ্গে বসে সবার প্রসাদ গ্রহণ করার সেই সুন্দর মুহূর্ত—সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আনন্দময় পরিবেশ।
এই ভোগের স্বাদ শুধু জিভেই সীমাবদ্ধ নয়, তার চেয়েও বেশি থেকে যায় মনে। কারণ, এ শুধু মায়ের ভোগ নয়—এ আমাদের পাড়ার ভালোবাসা, ঐক্য আর শিকড়ের গল্প। এসো সবাই মায়ের প্রসাদে ভাগ নিই, ভালোবাসায় এলাকা ভরিয়ে তুলি।
জয় মা দুর্গা!

Puja voting code
SUN0099
WhatsApp VOTE SUN0099 to +91 91470 77170
Live rank #2 542 votes
Vote on WhatsApp