ITC - Enduring Value Sunrise Pure Masala

Dakshin Rampur Sarbojonin Durgousav

Udaynarayanpur, Howrah

দক্ষিণ রামপুর দুর্গোৎসব কমিটি
উদয়নারায়ণপুর বন্যা কবলিত এলাকায় হওয়া সত্ত্বেও, আমাদের দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য ভোগ বিতরণ একটি বড় উপস্থাপনা। নবমীর দিন সন্ধ্যা বেলায় এই অনুষ্ঠানে মায়ের প্রসাদ হিসাবে নিরামিষ খিচুড়ি ভোগ বিতরণ হয়ে থাকে। সকল গ্রামবাসী এবং আগত দর্শনার্থীগণ অত্যন্ত আনন্দের সঙ্গে এই মহানবমীর মহাপ্রসাদ গ্রহণ করেন এবং পূজামন্ডপ পরিদর্শন করেন। সকলের মনে একটাই প্রশ্ন নবমীর দিন নিরামিষ , কিন্তু এতো চমৎকার স্বাদ এর উৎস কি !! আমাদের কমিটির একটাই কথা সব স্বাদ এর পিছনে আছে সানরাইজ মশলার জাদু। এছাড়া ওই দিন সানরাইজ এর সমস্ত ব্যানার দিয়ে মণ্ডপ সজ্জিত করা হয়। ইহা তে সকলেই খুশি হয়। আমাদের পূজা বাজেট কম হওয়ায় সানরাইজ এর বিজ্ঞাপন ব্যানারগুলি খুবই কাজে লেগে থাকে। সানরাইজ কোম্পানির এই অনুপ্রেরণায় আমরা গর্বিত। এই মহাপ্রসাদ কমিটির সদস্যগণ এর সহযোগিতায় বিতরণ করা হয় এবং সানরাইজ এর মশলার গুণমান এবং ঝাঁজ সারা মণ্ডপ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়।
সকলেই এই মহাপ্রসাদ শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া গ্রহণ করেন , তার সহিত মায়ের প্রনামী দান করিয়া মায়ের আশীর্বাদ মিশ্রিত চরণামৃত গ্রহণ করেন। বাঙালির আবেগ মিশ্রিত এই দুর্গাপূজার সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিন, বাড়িতে হাজার ও সুস্বাদু খাবার এর পর ও মানুষজন এই মহাপ্রসাদ গ্রহণ করতে আসেন। এতে করে আমরাও খুব আনন্দিত হয়ে থাকি।

Puja voting code
SUN0096
WhatsApp VOTE SUN0096 to +91 91470 77170
Live rank #283 0 votes
Vote on WhatsApp