Bandhani Bayam Samity
Shibpur, Howrah
বাঙালির দুর্গাপূজায় মায়ের ভোগ নিছক খাবারের আয়োজন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর ভক্তি, রীতিনীতি ও ঐতিহ্যের মেলবন্ধন। তিথি অনুযায়ী মায়ের ভোগে বৈচিত্র্য থাকে:
মহাষষ্ঠীতে অন্ন বা খিচুড়ি দিয়ে পূজা শুরু হয়। মহাসপ্তমী ও মহাষ্টমীর মতো গুরুত্বপূর্ণ দিনগুলিতে কচুরি, লুচি ও খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। মহানবমীতে খিচুড়ি, বেগুন ভাজা, পনিরের তরকারি ও নানা মিষ্টি এবং দশমীতে শীতল ভোগ নিবেদন করা হয়। প্রাচীন রাজবাড়ি বা জমিদার বাড়িতে আমিষ ভোগের চল থাকলেও, শহরের সর্বজনীন পূজায় মূলত শীতল ভোগেরই প্রচলন বেশি।
আমাদের 'বন্ধনী ব্যায়াম সমিতি' পরিচালিত সর্বজনীন পূজাতে চালের ভোগ দেওয়ার রীতি নেই। এখানে অত্যন্ত নিষ্ঠা ও শুদ্ধ মনে প্রস্তুত শীতল ভোগ অষ্টমীর সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় নিবেদন করে পূজা সম্পন্ন করা হয়। অষ্টমীর শীতল ভোগটি পল্লীবাসীদের মধ্যে বিতরণ করা হয়। আমাদের কাছে এই ভোগ শুধু আয়োজন নয়, এটি ভক্তি, প্রাণের বন্ধন ও আন্তরিকতার প্রতীক।
পরিশেষে আপনাদের এই আহ্বানকে একরাশ ভক্তি ও অভিনন্দন জানিয়ে 'বন্ধনী ব্যায়াম সমিতি'-র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।