ITC - Enduring Value Sunrise Pure Masala

Salkia Sadharan Durgo Puja

Salkia, Howrah

সালকিয়া সাধারণ দুর্গা পূজা, জটাধারী পার্ক ২০২৬ – ৯৩তম বর্ষ এবারের থিম: মুক্তি
সালকিয়ার বুকে ৯৩ বছরের ঐতিহ্যধারায় জ্বলছে এক আলোর প্রদীপ—সালকিয়া সাধারণ দুর্গা পূজা। এই পুজো শুধু পুজো নয়, এটি পল্লীবাসীর সম্মিলিত উদ্যোগ ও এক মহামিলনমেলা।
এবারের ভাবনা হলো 'মুক্তি'। মনের সংকীর্ণতা থেকে মুক্তি, রোগ-ভোগ ও ভেদাভেদ থেকে মুক্তি। সুস্থ থাকতে ঔষধের বিকল্প হিসেবে যোগাসন, ভেষজ ও ধ্যানের কথা তুলে ধরা হয়েছে।
এই মুক্তির আনন্দকে আরও পূর্ণ করে তোলে আমাদের ভোগের গল্প। সমস্ত ধর্মীয় আচার মেনে ও পবিত্রতার ছোঁয়ায় দেবীর প্রতি ভোগ নিবেদন এক অনাবিল আনন্দের সৃষ্টি করে। ভোগ রান্নায় এলাকার পুরুষ ও মহিলাদের সক্রিয় সহযোগিতা সত্যিই প্রশংসার দাবিদার। ভোগ প্রস্তুতির প্রতিটি পর্বে জড়িয়ে থাকে সকলের হাতের স্পর্শ, তাই এই ভোগের স্বাদ এত অনন্য ও আপন। আর দেবীর উদ্দেশে নিবেদিত এই পবিত্র ভোগ প্রস্তুত করা হয় চিরকালীন ব্যবহৃত 'সানরাইজ' মশলা সহযোগে।

Puja voting code
SUN0089
WhatsApp VOTE SUN0089 to +91 91470 77170
Live rank #289 0 votes
Vote on WhatsApp