ITC - Enduring Value Sunrise Pure Masala

Salkia Matree Sangha Durgotsab

Salkia, Howrah

আমাদের দুর্গাপুজো
আমাদের সাতকিশা মাতৃ সংঘের দুর্গাপুজো দেখতে দেখতে ৬৪তম বর্ষে পদার্পণ করল। আমরা সকলেই পুজোর এই কয়েকটি দিনের জন্য সাগ্রহে অপেক্ষা করে থাকি। কারণ আমাদের পুজো যে শুধু নির্ঘণ্ট ও রীতি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে তাই নয়, পাশাপাশি থাকে অফুরন্ত আড্ডা, গল্প, খাওয়া-দাওয়া ও আনন্দ।
পুজোয় অষ্টমীর দিন আমরা বিশেষ ভোগের আয়োজন করে থাকি। সেই ভোগ প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিতরণ করা হয়। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই ভোগ কোনো ঠাকুর বা ক্যাটারার দ্বারা রান্না হয় না; পাড়ারই মহিলারা হাতে হাত মিলিয়ে এটি তৈরি করেন। এই ভোগ রান্নাকে ঘিরেও চলে অনেক হাসি, মজা আর দীর্ঘদিনের পরিকল্পনা।
এই বিশেষ ভোগে থাকে খিচুড়ি, চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আমসত্ত্বের চাটনি, মিষ্টি আর পায়েস। সবটাই স্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা হয়। যাঁরা রান্নার কাজে হাত লাগান তাঁরা দস্তানা (গ্লাভস) ও টুপি ব্যবহার করেন। ভোগ বিতরণ করা হয় বায়ুনিরোধক কৌটোয় এবং সেগুলিকে যথাযথভাবে প্যাকিং করা হয়।
মায়ের ভোগ তো সবসময়ই অমৃত; আর আমাদের ভোগ যেহেতু পল্লীবাসীরাই অনেক আনন্দ, ভালোবাসা আর যত্ন দিয়ে প্রস্তুত করেন, তাই তার স্বাদ যেন বেড়ে যায় আরও কয়েকগুণ। এর মাঝেই পুষ্পাঞ্জলির পর আসে এক নাম-না-জানা কষ্ট, পুজো বুঝি এবার শেষ হলো!
সেক্রেটারী

Puja voting code
SUN0088
WhatsApp VOTE SUN0088 to +91 91470 77170
Live rank #288 0 votes
Vote on WhatsApp