ITC - Enduring Value Sunrise Pure Masala

Salkia Alapani Durgotsab

Salkia, Howrah

পূজার সঙ্গে ভোগের সম্পর্ক অঙ্গাঙ্গীভাবে জড়িত। সালকিয়া, হাওড়ার 'আলাপনী'-র ৭৯তম শারদোৎসবে বিগত বছরগুলোর মতোই সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবীকে ভোগ নিবেদনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর সপ্তমী তিথি দু'দিন থাকায়, দু'দিনই ভোগ নিবেদন করা হবে এবং যথারীতি অষ্টমী ও নবমীর ভোগও থাকবে।
সংঘের সদস্যরা নিজেদের মানত অনুযায়ী একক বা যৌথভাবে ভোগের দায়িত্ব ভাগ করে নেন। সাধারণ মানুষের কাছে ভোগ প্রসাদ অত্যন্ত প্রিয় ও মানসিক তৃপ্তিদায়ক। প্রথমে সংঘের সদস্য ও পূজার সঙ্গে জড়িত সকলকে প্রসাদ দেওয়া হয়। এরপর অবশিষ্ট প্রসাদ এলাকার ইচ্ছুক মানুষদের মধ্যে আন্তরিকতার সঙ্গে বিতরণ করা হয়।
সর্বজনীন পূজা হওয়ায় সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সপ্তমীর ভোগে থাকে খিচুড়ি, লাবড়া (পাঁচমিশেলি তরকারি), চাটনি ও পায়েস। অষ্টমীতে থাকে খিচুড়ি, আলুর দম, চাটনি ও পায়েস। আর নবমীতে দেওয়া হয় পোলাও, আলুর দম, চাটনি ও পায়েস। এলাকার মানুষের কাছে আলাপনীর এই ভোগ অত্যন্ত আদরণীয় ও প্রিয়।
আলাপনী সালকিয়া, হাওড়া।

Puja voting code
SUN0087
WhatsApp VOTE SUN0087 to +91 91470 77170
Live rank #287 0 votes
Vote on WhatsApp