ITC - Enduring Value Sunrise Pure Masala

Dakshin Bantra Nirvik Sangha

Kadamtala, Howrah

দক্ষিণ ব্যাঁটরা নির্ভীক সংঘের দুর্গাপূজা প্রতি বছর সাবেকিয়ানা আদলে অনুষ্ঠিত হয়। এই সাবেকি পূজায় মায়ের ভোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রথম বছর থেকেই সমস্ত আচার-নিয়ম ও রীতি মেনে ব্রাহ্মণ বাড়িতে মায়ের ভোগ তৈরি হয়ে আসছে।
সপ্তমীর দিন মূলত অন্নভোগ নিবেদন করা হয়, যার মধ্যে থাকে পোলাও এবং পাঁচ রকমের সবজি। অষ্টমীর ভোগে থাকে ময়দার লুচি, পাঁচ রকমের ভাজা এবং সুজি। সন্ধিপূজার সময় এগারো পদের মিষ্টান্ন নিবেদন করা হয়, যা পৃথক পৃথক থালায় সাজিয়ে রাখা হয়। আর নবমীর দিন ভোগে থাকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, পায়েস এবং পাঁচ রকমের ভাজা।
প্রতিদিনের এই ভোগ প্রস্তুতিতে সম্পূর্ণভাবে ঘি এবং সৈন্ধব লবণ ব্যবহার করা হয়। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যাবতীয় নিয়ম মেনে মায়ের এই ভোগ প্রস্তুত করাই আমাদের চিরাচরিত প্রথা।

Puja voting code
SUN0079
WhatsApp VOTE SUN0079 to +91 91470 77170
Live rank #273 0 votes
Vote on WhatsApp