Mashila Gar Alampur Sarbojanin Durgutsab
Andul, Howrah
পূজা কমিটির নাম: "মাশিলা গড়মির্জাপুর আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি"
তিন গ্রামের ঐতিহ্যমণ্ডিত এই পূজা এবছর ৮০তম বর্ষ উদযাপন করছে। সূচনালগ্ন থেকেই এর অন্যতম আকর্ষণ দেবীর 'অন্নকূট বা ভোগ', যা সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন নিবেদন করা হয়।
সপ্তমীতে দেবীর ভোগে থাকে—ভাত, শুক্তো, ডাল, আলু, বেগুন ও পটল ভাজা, চাটনি, পায়েস এবং মিষ্টান্ন। অষ্টমীতে দেওয়া হয়—লুচি, ছোলার ডাল, আলু ও বেগুন ভাজা, ফুলকপি-আলুর তরকারি, চাটনি, সুজি ও মিষ্টান্ন। নবমীতে থাকে—খিচুড়ি, আলুর দম, আলু, বেগুন, পটল ও কুমড়ো ভাজা, চাটনি, পায়েস ও মিষ্টান্ন।
গ্রামের মহিলারা গভীর উৎসাহে সকাল থেকে উপবাস থেকে নিষ্ঠার সঙ্গে এই ভোগ রান্না করেন এবং দেবীকে নিবেদনের পর উপবাস ভঙ্গ করেন। গ্রামবাসীরা সাধ্যমতো ভোগসামগ্রী দান করেন, ফলে মায়ের কৃপায় এর কোনো অভাব হয় না। এরপর ছেলেরা মিলে সমস্ত গ্রামবাসীর মধ্যে ভোগ বিতরণ করেন।
সকলেই সারা বছর এই অন্নকূটের অপেক্ষায় থাকেন। প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে এই ভোগ দান ও বিতরণের কর্মযজ্ঞে অংশগ্রহণের মাধ্যমেই পূজার প্রকৃত আনন্দ ও সীমাহীন উদ্দীপনা উপভোগ করেন।