Dutta Para Sarbojanin Durga Puja
Serampur, Hooghly
৭৯ বছর ধরে, এক পাড়া—এক উৎসব—এক আবেগ
১৯৪৭। একদিকে স্বাধীনতার নতুন সূর্যোদয়, অন্যদিকে শ্রীরামপুরের দত্তপাড়ায় শুরু হয়েছিল এক নতুন ঐতিহ্যের পথচলা ,দত্তপাড়া সার্বজনীন দুর্গোৎসব।
পাড়ার মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হওয়া সেই মাতৃআরাধনা আজ পৌঁছেছে গৌরবময় ৭৯তম বর্ষে। এই দীর্ঘ যাত্রায় সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, বদলেছে পুজোর আঙ্গিক—কিন্তু বদলায়নি একসঙ্গে কিছু সৃষ্টি করার আবেগ।
শ্রীরামপুরে প্রথম সোনালি ডাকের সাজে একচালা প্রতিমা এনে একসময় নতুন নজির গড়েছিল দত্তপাড়া সার্বজনীন। আর ৭৮তম বর্ষে ‘জগ দুর্গা’ মানুষের মনে যে গভীর ছাপ রেখে গিয়েছিল, সেই সৃষ্টিশীলতার ধারাই এবার আরও এক নতুন রূপে।
৭৯তম বর্ষের ভাবনা ‘পঞ্চতত্ত্ব’।
ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম যে পাঁচ উপাদানে প্রকৃতি, যে পাঁচ উপাদানে আমাদের অস্তিত্ব।
সবচেয়ে সুন্দর বিষয়, এবারের থিম শুধু শিল্পীদের সৃষ্টি নয়—এর নির্মাণে হাত মিলিয়েছেন এলাকার মহিলারা ও পাড়ার নবীন সদস্যরা। ভাবনার নেপথ্যে কমিটির সম্পাদক, আর গতবারের মতোই মাতৃপ্রতিমায় প্রাণ দিচ্ছেন শিল্পী সায়ন পাখিরা।
১৯৪৭ থেকে ২০২৬ দত্তপাড়ার এই ৭৯ বছরের যাত্রা শুধু একটি দুর্গাপুজোর ইতিহাস নয়; এ এক পাড়ার ঐক্য, উত্তরাধিকার আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ভালোবাসার গল্প।