ITC - Enduring Value Sunrise Pure Masala

Bhabna Sarath Utsav

Siliguri, Darjeeling

শিলিগুড়ির বুকে ছোট্ট এক পাড়ার বড় আবেগ—ভাবনা শারদ উৎসব সমিতি। আমাদের কাছে এ শুধু দুর্গাপুজো নয়, এ যেন এক বৃহৎ পরিবারের মিলনোৎসব। সারা বছরের প্রতীক্ষা শেষে মহালয়ার ভোরে ঢাকের প্রথম বোল কানে এলেই মন বলে ওঠে—মা আসছেন।
তারপর শুরু হয় সকলের আন্তরিক আয়োজন। পাড়ার ছোটরা নিজের হাতে মণ্ডপ সাজায়, দিদিরা আঁকেন আলপনা, আর জেঠিমাদের স্নেহমাখা হাতে রাঁধা হয় ভোগের খিচুড়ি। সেই ভোগ রাঁধার রান্নাঘরের সহচরী হলো Sunrise এর মশলা, তেল । ষষ্ঠীর বোধনে মায়ের আবাহন, সপ্তমীতে কলাবউ স্নান। মহাষ্টমীতে ১০৮ প্রদীপের আলোয় মায়ের মুখ যখন দীপ্ত হয়ে ওঠে, মনে হয়—মা সত্যিই আমাদের মাঝেই বিরাজমান। অঞ্জলির মুহূর্তে ছোট-বড় সকলের হাত একসঙ্গে জোড় হয়; মুছে যায় সমস্ত ভেদাভেদ।
আমাদের পুজোয় নেই আর্থিক আড়ম্বর , কিন্তু আছে আত্মিকতার প্রাচুর্য্য। নবমীর সন্ধ্যারতিতে ঢাকের ছন্দে ভুলে যাই জীবনের ক্লান্তি ও বিষাদ।
দশমীতে বিদায়ের ক্ষণে চোখ ভিজে আসে। তবু মা দিয়ে যান গভীর জীবনবোধ—অসুর শুধু বাইরে নয়, বাস করে আমাদের অন্তরেও। হিংসা ও অহংকারকে পরাজিত করে ভালোবাসার জয় যে অনিবার্য, মা আমাদের মাঝে এসে বার বার তারই শিক্ষা দেন ।
এটাই আমাদের ‘ভাবনা’—মা আসেন, আলো ফেরে, হৃদয়ের দূরত্ব ঘোচে, আর আমরা আবার এক হয়ে উঠি।

Puja voting code
SUN0071
WhatsApp VOTE SUN0071 to +91 91470 77170
Live rank #269 0 votes
Vote on WhatsApp