ITC - Enduring Value Sunrise Pure Masala

Upkar Attheletic Club

Siliguri, Darjeeling

ঢাকের কাঠি আর শিউলির সুবাসে মর্ত্যে আগমন ঘটে মা দুর্গার। তবে বাঙালির শারদোৎসব কেবল রূপ-রস-শব্দের উদ্‌যাপন নয়—এর প্রাণে মিশে থাকে ভক্তির নিষ্ঠা, মিলনের আবেগ আর চিরায়ত রন্ধনঐতিহ্য। উপকার অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসবেও সেই পরম্পরাই সযত্নে বহমান।
ষষ্ঠীর শুভলগ্নে কলাবউ স্নান ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় মাতৃআরাধনা। মহাসপ্তমীতে মায়ের পাতে নিবেদিত হয় গোবিন্দভোগ চালের ভাত, সুবাসিত সোনামুগ ডাল, মরশুমি সবজি, পঞ্চরত্ন ও মচমচে পাঁচরকম ভাজা যাতে Sunrise মশলা নিয়ে আসে এক অপূর্ব স্বাদ ।
মহাষ্টমীতে ঘিয়ের সুবাসমাখা গোবিন্দভোগ চাল-ডালের খিচুড়ির সঙ্গে থাকে হরেক সবজির লাবড়া, পাঁচভাজা এবং ঘন দুধ ও গোবিন্দভোগ চালে পরম যত্নে রাঁধা পায়েশ। মহানবমীর ভোগে আসে বৈচিত্র্যের সমারোহ—ফুলকো লুচি, সুবাসিত পোলাও, মাখোমাখো আলু-পনিরের রসা ও নলেন গুড়ের পায়েশ।
বিজয়া দশমীতে বিদায়ের বিষণ্ণ সুরেও অমলিন থাকে ক্লাবের নিজস্ব ঐতিহ্য। মায়ের চরণে নিবেদিত হয় সুপ্রাচীন পারম্পরিক পান্তাভাত ও শাপলা ভোগ—যেন চার দিনের উৎসবক্লান্তিতে এক স্নিগ্ধ পরশ।
শারদীয়ার আলো নিভে গেলেও এই শাস্ত্রীয় নিষ্ঠা, ভোগের সুবাস আর পরম্পরার অমলিন স্বাদ বছরভর বেঁচে থাকে বাঙালির হৃদয়ে।

Puja voting code
SUN0067
WhatsApp VOTE SUN0067 to +91 91470 77170
Live rank #10 269 votes
Vote on WhatsApp