Biplabi Yubak Sangha
Siliguri, Darjeeling
শারদোৎসব ও ভোগের "স্বাদকাহন" মিলন, সম্প্রীতি ও ভক্তির মহা-আয়োজন
আয়োজনে: প্রান্তিক পল্লী মহিলা কর্মীবৃন্দ পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি
শারদোৎসব বাঙালির অন্যতম শ্রেষ্ঠ তথা প্রাণের উৎসব। এই উৎসব কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মিলন ও সম্প্রীতিরও প্রতীক। সার্বজনীন পূজা কমিটির পূজা সেই মিলন উৎসবের একটি গুরুত্বপূর্ণ।
প্রান্তিক পল্লী মহিলা কর্মীবৃন্দ পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি দ্বারা আয়োজিত দুর্গাপূজার নানা আচার-আঙ্গিকের মধ্যে অন্যতম আকর্ষণ হল ভোগ নিবেদন ও প্রসাদ গ্রহণ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই ভোগের আয়োজনে থাকে ভিন্ন স্বাদ ও বৈচিত্র্য। আমাদের পূজায় নিবেদিত ভোগ হয় সাধারণত এরকম-
ভোর ষষ্ঠীতে – বোধন ও অধিবাসের পর শীতল ভোগ- নাড়ু, মোয়া, মুড়কি, ফল, মিষ্টি ইত্যাদি।
সপ্তমীতে – লুচি, ছোলার ডাল, সুজির হালুয়া।
অষ্টমীতে – গোবিন্দভোগ চালের খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির ঘণ্ট, চাটনি ও পায়েস। নবমীতে – সাদা ভাত, ৫ প্রকার ভাজা, ডাল, নবরত্ন তরকারী, বাসন্তী পোলাও, ছানার ডালনা, পনির, চাটনি, পায়েস ও মিষ্টি।
দশমীতে – রীতি মেনে পান্তা ভাত ও কচুর শাক দিয়ে উমা মাকে বিদায় জানানো।
পূজা শেষে জাতি, ধর্ম, বর্ণ ও আর্থিক ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন। তাই আমাদের ভোগ শুধু প্রসাদ নয়, ভালোবাসা, সহযোগিতা, সাম্য ও সামাজিক সম্প্রীতির সুন্দর প্রতিচ্ছবি। যা প্রতি বছর হৃদয় ছুঁয়ে যায়। এটাই আমাদের পূজার অন্যতম “স্বাদকাহন”।