Babupara Sporting Club
Naxalbari, Darjeeling
“মা আসছেন”—এই দুটি শব্দেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে আনন্দের শিহরণ, শিকড়ের টান আর উৎসবের অনির্বচনীয় আবেগ। দুর্গাপুজো তাই নিছক কয়েক দিনের উৎসব নয়—এ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, মাতৃভক্তি এবং সকলকে আপন করে নেওয়ার চিরন্তন মিলনমেলা।
এই উৎসবের অন্যতম আবেগ মায়ের ভোগ। মহাষ্টমীর অঞ্জলি শেষে পরম যত্ন ও নিষ্ঠায় পুরোহিতমশাই নিজ হাতে প্রস্তুত করেন ভোগ। ধোঁয়া-ওঠা খিচুড়ির সঙ্গে পাঁচরকম ভাজা প্রথমে নিবেদিত হয় মায়ের চরণে; পরে সেই মহাপ্রসাদ সস্নেহে পরিবেশিত হয় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে। অষ্টমীর রাতে থাকে গরম পুরি ও ছোলার ডাল। মহানবমীর বিশেষ আয়োজনে ফ্রায়েড রাইসের সঙ্গে পনির ও ফুলকপি দিয়ে তৈরি সুস্বাদু সবজি উৎসবের রসনায় যোগ করে নতুন মাত্রা। Sunrise এ রাঁধা এ সকল ব্যাঞ্জন মায়ের আর্শীর্বাদের ছোঁয়ায় হয়ে অমৃত তুল্য।
মায়ের প্রসাদের পঙ্ক্তিতে কোনো ভেদরেখা থাকে না—ধনী-দরিদ্র, ছোট-বড় সকলেই পাশাপাশি বসে ভাগ করে নেন একই আনন্দ, একই আশীর্বাদ।
ভোগ তো শুধু আহার নয়—এ ভালোবাসা, ঐতিহ্য, সাম্য ও মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধনের পবিত্র প্রসাদ।