ITC - Enduring Value Sunrise Pure Masala

Ghosh Pukur Bebosayesamati

Ledhram Jote, Darjeeling

দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব—আনন্দ, আরাধনা, ঐতিহ্য ও মিলনের এক অনন্য মহোৎসব। নতুন পোশাকের উচ্ছ্বাস, আলোকসজ্জিত মণ্ডপ, ঢাকের বোল আর অঞ্জলির পবিত্র আবহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মায়ের ভোগ। এই মহাপ্রসাদ যেন শারদোৎসবের স্বাদ ও সম্প্রীতির এক চিরন্তন অনুষঙ্গ।
পুজোর দিনগুলিতে দেবী দুর্গার চরণে নিবেদিত হয় নানা ব্যঞ্জনের ভোগ। তার মধ্যমণি ধোঁয়া-ওঠা খিচুড়ি; সঙ্গে থাকে লাবড়া, রকমারি ভাজা, পায়েস, চাটনি, পাঁপড় ও মিষ্টি। কখনো আবার যোগ হয় ফলের নৈবেদ্য। ভোগরন্ধনের মনমাতানো সুবাসের পরিসর আরও কয়েক গুন্ বাড়িয়ে তোলে সুনৃষে এর গুঁড়ো মশলা । সেই ঘ্রান যখন মণ্ডপপ্রাঙ্গণ ছাপিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, তখন উৎসবের আবেশ যেন আরও নিবিড় হয়ে ওঠে।
এই বিপুল আয়োজনে স্বেচ্ছায় হাত মেলান বহু মানুষ। পরম যত্নে রান্না করা সমস্ত পদ প্রথমে নিবেদিত হয় মায়ের চরণে, তারপর মহাপ্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ধনী-দরিদ্র, ছোট-বড় নির্বিশেষে সকলে একই পঙ্‌ক্তিতে বসে ভাগ করে নেন প্রসাদের স্বাদ ও আনন্দ।
তাই দুর্গাপুজোর ভোগ নিছক রসনাতৃপ্তির আয়োজন নয়—এ আমাদের সংস্কৃতি, পরম্পরা, সৌহার্দ্য ও সমবেত জীবনের এক মধুর প্রতিচ্ছবি। একসঙ্গে ভোগ গ্রহণের এই আনন্দই মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ঘুচিয়ে শারদোৎসবকে করে তোলে আরও আপন, আরও স্মরণীয়।

Puja voting code
SUN0063
WhatsApp VOTE SUN0063 to +91 91470 77170
Live rank #205 2 votes
Vote on WhatsApp