Lower Bagdogra Sarbojanin Durgapuja Committee
Bagdogra, Darjeeling
সাত দশকেরও বেশি সময় ধরে ঐতিহ্য ও গৌরবের উত্তরাধিকার বহন করে প্রতি বছর শারদোৎসবের আয়োজন করে আসছে লোয়ার বাগডোগরা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই সুদীর্ঘ পথচলায় মহাষ্টমীর ভোগ আমাদের পুজোর অন্যতম আকর্ষণ—যেখানে মাতৃআরাধনার সঙ্গে মিলেমিশে যায় মানুষের ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির সুর।
মহাষ্টমীর পুণ্যলগ্নে দেবীর পূজা ও অঞ্জলি সমাপনের পর সকলের জন্য পরম নিষ্ঠায় শুরু হয় ভোগরন্ধন ও প্রসাদ বিতরণের আয়োজন। এই বিশেষ ভোগ প্রস্তুত করতে ইসকন মন্দির থেকে আসেন অভিজ্ঞ ভক্ত ও রাঁধুনিরা। তাঁদের সহকারী হয়ে ওদের Sunrise গুঁড়ো মশলা । ওনাদের ভক্তিনিষ্ঠ রন্ধন, আন্তরিক সহযোগিতা ও Sunrise এর বিশুদ্ধ মশলায় গোটা আয়োজন হয়ে ওঠে আরও পবিত্র, স্নিগ্ধ ও আনন্দময়।
ভোগ বিতরণের সময় এলাকার সাধারণ মানুষ, ভক্তবৃন্দ ও অসংখ্য পুজোপ্রেমীর স্বতঃস্ফূর্ত সমাগমে মণ্ডপপ্রাঙ্গণ পরিণত হয় প্রাণের মিলনক্ষেত্রে। ছোট-বড় সকলেই একসঙ্গে মায়ের মহাপ্রসাদ গ্রহণ করে ভাগ করে নেন উৎসবের আনন্দ।
সাত দশকের এই পরম্পরায় ভোগ বিতরণ তাই নিছক ধর্মীয় আচার নয়—এ মানুষের সঙ্গে মানুষের দূরত্ব ঘুচিয়ে ভালোবাসা, একতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার এক আন্তরিক প্রয়াস। সকলের সহযোগিতা ও আশীর্বাদে এই ঐতিহ্যের প্রদীপ আগামী প্রজন্মেও সমান দীপ্তিতে জ্বলুক—এই আমাদের একান্ত প্রত্যাশা।