ITC - Enduring Value Sunrise Pure Masala

Nishigenj Bazar Durga Puja Committe

Nishigenj, Coochbehar

ভোগের বন্ধনে নিশিগঞ্জের দুর্গাপূজা: ভক্তি, সাম্য ও মিলনের উৎসব
দুর্গাপূজায় ভোগ-প্রসাদ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসবের অন্যতম প্রাণবন্ত দিক। বাঙালির সংস্কৃতিতে দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি মানুষের মিলন ও আনন্দের এক বড় উৎসব।
মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে দেবীকে বিভিন্ন পদ ভোগ হিসেবে নিবেদন করা হয়। তার মধ্যে অন্যতম খিচুড়ি, লাবড়া, বিভিন্ন ধরনের ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, লুচি ও সুজি। পরে সেই ভোগ প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। ধনী-দরিদ্র, জাতপাত নির্বিশেষে সবাই একই সারিতে বসে কলাপাতা বা শালপাতায় মহাপ্রসাদ গ্রহণ করেন। এখানেই ভোগের আসল সৌন্দর্য—সাম্য ও একতার বার্তা।
পুজোর দিনগুলিতে মণ্ডপে প্রসাদ নেওয়ার জন্য দীর্ঘ লাইন পড়ে। সেই লাইন শুধু খাবারের জন্য নয়, বরং একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এক সুন্দর ছবি।
দুর্গাপূজার সার্বজনীনতা আরও স্পষ্ট হয় সাধারণ মানুষের অংশগ্রহণে। পুজোর চারদিন ব্যবসায়ীরা তাঁদের ব্যস্ততা ভুলে মণ্ডপে হাজির হন। পুজোর সামগ্রী সাজানো থেকে শুরু করে ভোগ রান্না—সব কাজেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরিশেষে বলা যায় দুর্গা পূজার ভোগ প্রসাদ যেমন ভক্তি ও সাম্যের বার্তা দেয় ঠিক তেমনি ই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই পূজাকে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে একটি মহাজাগতিক উৎসবে পরিণত করে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মিলন ই দুর্গাপূজার আসল সৌন্দর্য।

Puja voting code
SUN0056
WhatsApp VOTE SUN0056 to +91 91470 77170
Live rank #265 0 votes
Vote on WhatsApp