ITC - Enduring Value Sunrise Pure Masala

Purbha Khagrabari Club

Coochbehar, Coochbehar

খাগড়াবাড়ির দুর্গাপূজার ঐতিহ্য ও ভোগের গল্প
কোচবিহারের খাগড়াবাড়ির বুকে সময় যেন আজও থমকে আছে পুরোনো স্মৃতি ও ঐতিহ্যের হাত ধরে। আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে, তবে পূর্ব খাগড়াবাড়ির শিকড় তারও অনেক পুরোনো। ক্লাবের অস্তিত্বের আগেও এই এলাকার বাতাসে ধ্বনিত হতো ঢাকের বাদ্য আর কালীপূজার আলোর উৎসব। বহু বছরের সেই ঐতিহ্য আজও আমাদের গর্ব।
প্রায় ২৭ বছর ধরে আমরা দুর্গোৎসবের আনন্দও এলাকার মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই পুজোকে ঘিরে পুরো পাড়ার মানুষ একসঙ্গে এগিয়ে আসেন। তবে এই পুজোর অন্যতম আকর্ষণ আমাদের বয়োজ্যেষ্ঠ দিদা ও এবং টপকুমার দল। তাঁরা পরম আনন্দ আর ভালোবাসায় পুরো ভোগের আয়োজন করেন।
বছরের পর বছর ধরে চলে আসা বিশেষ রান্নার রীতি আজও অটুট। প্রজন্মের পর প্রজন্ম সবাই একসঙ্গে বসে মশলা বাটা, সবজি কাটা ও রান্নার কাজে অংশ নেন। উৎসবের আমেজে তৈরি হয় মায়ের ভোগ। ভোগ নিবেদন শেষে সেই প্রসাদ পাড়ার সকলের মধ্যে বিতরণ করা হয়। এই সম্মিলিত আয়োজনেই খাগড়াবাড়ির পুজোর ভোগ হয়ে ওঠে ভালোবাসা, ঐতিহ্য ও তৃপ্তির এক সুন্দর গল্প।

Puja voting code
SUN0053
WhatsApp VOTE SUN0053 to +91 91470 77170
Live rank #264 0 votes
Vote on WhatsApp